২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
ইরানে ফের ভয়াবহ হামলা চালাল যুক্তরাষ্ট্র ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেন করার দাবি তিন কিলোমিটারজুড়ে মানববন্ধন অনুষ্ঠিত বরিশালের ঐতিহ্যবাহী পিআরসি ইনষ্টিটিউশনের সভাপতি হলেন অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন সব শঙ্কা কাটিয়ে স্কটল্যান্ড ম্যাচেই ফিরছেন নেইমার পদ্মা ব্যারাজ প্রকল্প : কৃষি ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনা যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এইচ এম তসলিম উদ্দিনকে অভিনন্দন জানালেন জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক ইমতিয়াজ চৌধুরী ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারালো বাংলাদেশ বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে

বরিশালে ক্রিকেট ছেড়ে রাজনীতিতে যেভাবে সফল হলেন নেছার উদ্দিন জাফর

আপডেট: মার্চ ১৬, ২০২৬

সোহেল আহমেদবিশেষ প্রতিনিধিঃ বরিশাল সদর উপজেলার ২ নং কাশিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তরুণ সমাজসেবক নেছার উদ্দিন মো: জাফর নাম শোনা যাচ্ছে। উপজেলার একসময়ের উদীয়মান ক্রিকেটার নেছার উদ্দিন জাফর খেলার মাঠে ব্যাটে বলে যতটা সফল হয়েছেন, নীতি আদর্শ আর সৎ মানুসিকতার গুণে রাজনৈতিক অঙ্গনে তার চেয়েও বেশি সফল হয়েছেন। শুধু রাজনীতি নয় বিগতো বছরগুলোতে ফ্যাসিবাদবিরোধী আন্দলনে তৃণমুল কর্মী সমার্থকদের একত্র করে রাজপথে যেমন ছিলেন সক্রিয়, অপর দিকে সাধারণ মানুষের যে কোন প্রয়োজনে নেছার উদ্দিন জাফর ছিলেন সবার আগে।

যে কারণে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার গুঞ্জন এখন সবখানে। তবে নিজের প্রার্থীতার বিষয়ে জানতে চাইলে নেছার উদ্দিন জাফর সরাসরি উত্তর না দিয়ে জনপ্রিয় নিউজ পোর্টাল দৈনিক বরিশাল২৪ ডটকম-কে বলেন, আমরা রাজনীতি করি মানুষের ভাগ্যন্নয়নের জন্য, স্বৈরাচার সরকারের আমলে অনেকে যখন আওয়ামীলীগের নেতাদের সাথে আতাত করে ঘরে বসে পেটনীতি করেছে আমরা তখন কর্মীদের সাথে নিয়ে রাজপথের সামনের সারিতে ছিলাম, তাই কাশিপুরের জণসাধারণ আমাকে নিয়ে প্রত্যাশা করতেই পারে।

স্থানীয় সূত্রে জানাযায়, নেছার উদ্দিন জাফর বরিশাল সদর উপজেলার ২নং কাশিপুর ইউনিয়নের মগরপাড়া গ্রামের সম্ভ্রান্ত পরিবারের মৃত গাজী মইনুদ্দিন আহমেদ এর পুত্র। মৃত গাজী মইনুদ্দিন আহমেদ ছিলেন অত্র ইউনিয়ন বিএনপির উপদেষ্টা। তার সততা ও সমাজ সেবায় অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র রাজনীতির প্রতি  ছাত্রজীবন থেকেই আকৃষ্ট হন নেছার উদ্দিন আহমেদ জাফর। বর্তমানে তিনি বরিশাল সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়কের দায়িত্ব পালন করে আসছেন।

বরিশাল সদর উপজেলার সব শ্রেনী পেশার মানুষের সাথে সুসম্পর্ক বজায় রেখে নেছার উদ্দিন জাফর গড়ে তুলেছেন বিশাল কর্মীবাহিনী। ফলে দলের বিভিন্ন প্রগ্রামে তার নেতৃত্বে ব্যপক জনসমাগম লক্ষ্য করা যায়। রাজনীতির পাশাপাশি তিনি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়, অসহায় ও দুস্থ মানুষের পাশে সহযোগীতা নিয়ে এগিয়ে আসা, নিজ উদ্যোগে ভাঙ্গাচুড়া রাস্তার মেরামত, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগদান করে জনপ্রিয়তা অর্জন করেছেন।

সূত্রজানায়, ২০১৪ ও ২০১৮ সালে নির্বাচনকালীন সময়ে জেল খেটেছেন, নির্ঘুম রাতে কারণে অকারণে পুলিশের হাতে কতবার যে আটক হয়েছেন তার হিসেব মেলাতে গেলে অস্রুসিক্ত হয়ে পরেন নেছার উদ্দিন জাফর। তরুণ বয়সের রাজনীতি আর বিরোধীপক্ষের জেল জুলুম হামলার মামলার শিকার হতে হতেই সাধারণ মানুষের কাছে প্রিয় হয়ে ওঠেন তরুণ এই নেতা।

বিভিন্ন বিষয়ে জানতে চাইলে নেছার উদ্দিন জাফর বলেন, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশ এবং দেশের মানুষকে ছেড়ে কোথাও যাননি, শত জেল জুলুমের মাঝেও দেশে অবস্থান করেছিলেন এবং আমরা জাতীয়তাবাদের নেতাকর্মী তথা সাধারণ জনগণ তার সেই ভালোবাসার মর্যাদা রাখার জন্য আমরাও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনাকে মেনেই দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে রাজপথে কাজ করে যাব।

136 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন