২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
ইরানে ফের ভয়াবহ হামলা চালাল যুক্তরাষ্ট্র ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেন করার দাবি তিন কিলোমিটারজুড়ে মানববন্ধন অনুষ্ঠিত বরিশালের ঐতিহ্যবাহী পিআরসি ইনষ্টিটিউশনের সভাপতি হলেন অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন সব শঙ্কা কাটিয়ে স্কটল্যান্ড ম্যাচেই ফিরছেন নেইমার পদ্মা ব্যারাজ প্রকল্প : কৃষি ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনা যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এইচ এম তসলিম উদ্দিনকে অভিনন্দন জানালেন জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক ইমতিয়াজ চৌধুরী ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারালো বাংলাদেশ বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে

চট্টগ্রামে গণ সংহতি আন্দোলনের বর্ধিত সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেট: মার্চ ১৩, ২০২৬

বন্দরটিলায় গণ সংহতি আন্দোলনের বর্ধিত সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম ইপিজেড থানাধীন ৩৯ নং ওয়ার্ডের বন্দরটিলাস্থ একটি রেস্টুরেন্টে গণ সংহতি আন্দোলন ইপিজেড থানা কমিটি সমর্থকদের আয়োজনে বর্ধিত সভা ও ইফতার মাহফিল ১৩ মার্চ,২৩ রমজান শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
পরিবর্তন সম্ভব, পরিবর্তন চাই – এই শ্লোগান নিয়ে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গণ সংহতি আন্দোলন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য, বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক সৈয়দ হাসান মারুফ রুমী, বিশেষ অতিথি- ইপিজেড থানা বিএনপির সাবেক সভাপতি সরফরাজ কাদের রাসেলের পক্ষে বক্তব্য রাখেন ছাত্রদলের আকিব জাভেদ,গণ সংহতি আন্দোলন চট্টগ্রাম মহানগর সমন্বয়কারী চিরন্তন চিরু, বিশিষ্ট চিকিৎসক মিন্টু চৌধুরী। ইপিজেড থানা কমিটির প্রধান সমর্থক, শ্রমিক নেতা মোঃ সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সদস্য মোঃ বেলাল হোসেন, মোঃ কামাল হোসেন, মোঃ স্বপন, নারী নেত্রী বুলবুলি বেগম, পারভীন আক্তার, আঁকি বেগম ও শাফি বেগম সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি রুমী বলেন, জনগণের অধিকার ও মর্যাদার বাংলাদেশ এবং
বৈষম্যহীন- অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধির বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। এছাড়া জুলাই সনদ বাস্তবায়নে সর্বস্তরে নতুন রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিকর পরিবর্তনের মাধ্যমে রাষ্ট্রের রূপান্তরে ঐক্যবদ্ধ হওয়ার দৃঢ় আহ্বান জানান। পরিশেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া মোনাজাত করা হয়।

138 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন