১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম
৫ম শ্রেণির ৪০ শতাংশ শিক্ষার্থী অংশ নিতে পারবে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় চট্টগ্রামের পতেঙ্গায় ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে না শিক্ষাগত যোগ্যতা নারী ক্ষমতায়নের অংশ হিসেবে চালু হলো ‘ফ্যামিলি কার্ড’: প্রধানমন্ত্রী কারও অধীনে নয়, বাংলাদেশ চলবে নিজের ইচ্ছায়: পররাষ্ট্রমন্ত্রী রাইড–শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন, ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এবার এনসিপির আহ্বায়কসহ ৮৭ জনের পদত্যাগ প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রমের উদ্বোধন করবেন

শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে না শিক্ষাগত যোগ্যতা

আপডেট: মার্চ ১০, ২০২৬

অনলাইন নিউজ: দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির সভাপতির জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাসের শর্ত বাতিল করেছে সরকার। প্রবিধানমালা সংশোধনের মাধ্যমে সভাপতির শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হচ্ছে। অর্থাৎ, এখন থেকে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভাপতি হতে কোনো শিক্ষাগত যোগ্যতা প্রযোজ্য হবে না।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪’ রিভিউ সংক্রান্ত আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। শিগগিরই এ সংক্রান্ত আদেশ জারি করা হবে।

সভায় উপস্থিত ছিলেন প্রধান অতিথি ড. আ ন ম এহছানুল হক মিলন এবং সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক। সভায় অংশ নেওয়া কর্মকর্তারা জানান, নতুন নিয়ম অনুযায়ী সভাপতির জন্য কোনো শিক্ষাগত যোগ্যতা আর প্রয়োজন হবে না। ২০২৪ সালের আগের নিয়মই পুনর্বহাল হলো।

এছাড়া, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির নিয়োগে সংসদ সদস্যের ক্ষমতাও আর থাকছে না। এখন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে প্রধান, ইউএনও ও ডিসি নামের তিনজনের তালিকা পাঠানো হবে। সেখানে থেকে একজনকে কমিটির সভাপতি করা হবে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের মে মাসের আগে সভাপতির কোনো শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন ছিল না। পরবর্তী সময়ে তৎকালীন সরকার ২০২৪ সালের মে মাসে ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪’ প্রণয়ন করে। ওই প্রবিধানমালায় বলা হয়েছিল, এইচএসসি বা সমমান পরীক্ষায় অনুত্তীর্ণ ব্যক্তি সভাপতি হতে পারবেন না।

এরপর উচ্চ আদালতের নির্দেশনায় ২০২৫ সালের ৩১ আগস্ট অন্তর্বর্তী সরকার প্রাথমিকভাবে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস নির্ধারণ করে গেজেট জারি করলেও, এখন সেই শর্ত বাতিল করে ২০২৪ সালের আগের নিয়মে ফিরিয়েছে সরকার।

8 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন