১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম
নারী ক্ষমতায়নের অংশ হিসেবে চালু হলো ‘ফ্যামিলি কার্ড’: প্রধানমন্ত্রী কারও অধীনে নয়, বাংলাদেশ চলবে নিজের ইচ্ছায়: পররাষ্ট্রমন্ত্রী রাইড–শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন, ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এবার এনসিপির আহ্বায়কসহ ৮৭ জনের পদত্যাগ প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রমের উদ্বোধন করবেন সরকার জনগণের অধিকার বাস্তবায়নে কোনো উদ্যোগ নিলে সহযোগিতা করব: জামায়াত আমির ২০৪২ সাল পর্যন্ত তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন: জয়নুল আবদিন ফারুক তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ

নারী ক্ষমতায়নের অংশ হিসেবে চালু হলো ‘ফ্যামিলি কার্ড’: প্রধানমন্ত্রী

আপডেট: মার্চ ১০, ২০২৬

অনলাইন নিউজ: নারী ক্ষমতায়নের অংশ হিসেবে এই ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, ‘আজকের দিনটি জাতীয়তাবাদী দলের দীর্ঘ দিনের স্বপ্ন ছিল। আগামী ৫ বছরের মধ্যে দেশে যাদের এ কার্ড প্রয়োজন, তাদের সব নারী প্রধানের কাছে এ কার্ড পৌঁছে দেওয়া হবে।’

মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর মহাখালীর টিএন্ডটি মাঠে কড়াইল এলাকার নারীদের ফ্যামিলি কার্ড বিতরণকালে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেছেন, আমরা ভোটের সময় প্রতিশ্রুতি দিয়েছিলাম সরকার গঠন করতে পারলে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন করব। সেই ধারাবাহিকতায় সরকার গঠনের এক মাসের কম সময়ে আজ ৩৭ হাজার নারীর হাতে এই ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে পেরেছি।

তিনি বলেন, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করা হবে। যে প্রতিশ্রুতি দেওয়া তা বিন্দুমাত্র পরিবর্তন হবে না। যুদ্ধ পরিস্থিতির কারণে একটু দেরি হতে পারে।

এ সময় তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে মন্ত্রী পরিষদের সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টারাসহ সরকারের সংশ্লিষ্ট সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পাইলটিং কর্মসূচিতে প্রথম পর্যায়ে দেশের ১৩টি জেলার ১৩ সিটি করপোরেশন/ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। পাইলটিং পর্যায়ে সারাদেশে মোট ৬৭ হাজার ৮৫৪টি নারী প্রধান পরিবারের তথ্য সংগ্রহ করা হয়েছে। হতদরিদ্র, দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত ৫১ হাজার ৮০৫টি তথ্য যাচাইয়ে ৪৭ হাজার ৭৭৭টি তথ্য সঠিক পাওয়া যায়। প্রাপ্ত তথ্য থেকে ডাবল ডিপিং (একই ব্যক্তির একাধিক ভাতা গ্রহণ), সরকারি চাকরি, পেনশন ইত্যাদি কারণে

চূড়ান্তভাবে ৩৭ হাজার ৫৬৭টি নারী প্রধান পরিবারকে ভাতা দেওয়ার জন্য চূড়ান্ত করা হয়েছে।

21 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন