১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রমের উদ্বোধন করবেন সরকার জনগণের অধিকার বাস্তবায়নে কোনো উদ্যোগ নিলে সহযোগিতা করব: জামায়াত আমির ২০৪২ সাল পর্যন্ত তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন: জয়নুল আবদিন ফারুক তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক হতে চান বিএনপির ১০ নেতা! ২৭২০৪ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো ট্যাংকার, আসছে আরও চারটি জাকাত ব্যবস্থাপনায় আলেম-ওলামাদের নিয়ে কমিটি গঠনের সুপারিশ সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: যুবদল নেতা তসলিম উদ্দিন মির্জা আব্বাসকে নিয়ে মানহানিকর বক্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা

বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক হতে চান বিএনপির ১০ নেতা!

আপডেট: মার্চ ৯, ২০২৬

অনলাইন নিউজ: ৬ সিটিতে প্রশাসক নিয়োগ দেয়ার পর এবার আলোচনায় বরিশাল সিটি কর্পোরেশন। কে হবেন বিসিসির প্রশাসক তা নিয়ে ব্যাপক জল্পনা কল্পনা নগরবাসীর মধ্যে। যোগ্য ব্যক্তি নেতৃত্ব বাছাই করে ত্যাগীদের মূল্যায়ন স্বাপেক্ষে কেন্দ্রীয় বিএনপির কাছে শ্রেষ্ঠ প্রশাসক উপহার চান নগরবাসী।

এ দিকে দীর্ঘদিন অপেক্ষায় থাকা মেয়র মনোনয়ন প্রত্যাশীরা প্রশাসক পদ পেতে কেন্দ্রের সাথে যোগাযোগ শুরু করেছেন। প্রার্থীতা ঘোষনা দিতে ইফতার মাহফিলের মধ্য দিয়ে সেই আভাসই দিচ্ছেন অনেকে। মেয়র প্রত্যাশীদের তালিকায় রয়েছে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য এবায়দুল হক চান, আবু নাসের মো: রহমাতুল্লাহ, সাংগঠনিক সম্পাদক বরিশাল বিভাগ বিলকিস জাহান শিরিন, জেলা বিএনপির সাধারন সম্পাদক আবুল কালাম শাহীন, মহানগর বিএনপির মনিরুজ্জামান ফারুক, সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার, সাবেক সদস্য সচিব মীর জাহিদুল করিম জাহিদ, সিনিয়র যুগ্ম আহাবয়ক আফরোজা খানম নাসরিন ও মহানগর যুব দলের আহবায়ক মাসুদ হাসান মামুন। কিন্তু হঠাৎ করেই প্রশাসক নিয়োগের তালিকায় আলোচনায় এসেছে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলালের নাম। দলের দুঃসময়ের ত্যাগের মূল্যায়ন চেয়ে কেন্দ্রের সিদ্ধান্তের দিকে তাকিয়ে তারা।

তবে এ বিষয়ে এখনো তেমন কোন ইংগিত পায় নি বলে জানিয়েছে বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা- মোহাম্মদ মাহফুজুর রহমান ও ভারপ্রাপ্ত প্রশাসক।
এ দিকে প্রশাসক নিয়োগের বিষয়টি দলীয় করন বলছে জামায়াত ইসলামীর  কেন্দ্রীয় সহঃ সেক্রেটারি জেনারেল  এ্যাড.মোয়াজ্জেম হোসেন হেলাল।

প্রশাসক নিয়োগের ক্ষেত্রে নগরবাসী বলছে, নগর উন্নয়ন, নাগরিক সুবিধা এবং বিসিসির রাজস্ব বৃদ্ধি করতে সক্ষম একজন মেধাবী ও যোগ্য নেতৃত্বকেই প্রশাসক দেয়া হোক বরিশাল সিটি কর্পোরেশনে।

9 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন