৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম
রাজধানীতের নারীদের জন্য বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর আধুনিক সাংবাদিকতার কারিগর কাজী নাসির উদ্দিন বাবুল এর ২য় মৃত্যুবার্ষিকী আজ আসুন শপথ নেই, আমাদের কাজগুলো হবে মানুষের কল্যাণে: প্রধানমন্ত্রী ‘এমপি-মন্ত্রীরা যেদিন ঢাকা মেডিকেলে চিকিৎসা নেবেন, সেদিনই স্বাস্থ্যখাতের দুর্দশা কাটবে’ প্রাথমিকে ফিরছে বৃত্তি, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে ভূমিকম্প অনুভূত গত বছরের প্রাথমিক বৃত্তি পরীক্ষা এপ্রিলে, সুযোগ পাচ্ছে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরাও বন্ধ শিল্পপ্রতিষ্ঠান ‍খুলে দেওয়ার সিদ্ধান্ত সরকারের

বরিশাল-৩ আসনের এমপি প্রার্থী টিপু জেলে, নির্বাচনী মাঠে মেয়ের সংগ্রাম

আপডেট: ফেব্রুয়ারি ২, ২০২৬

অনলাইন নিউজঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে লাঙ্গল প্রতীকের প্রার্থী সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপু বর্তমানে কারাবন্দি। তার মেয়ে হাবিবা কিবরিয়া। কারাবন্দি বাবার অনুপস্থিতিতে প্রচারণার পুরো দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন এই মেয়ে। বাবার জন্য যেন সংগ্রামে নেমেছেন মেয়ে।

তিনি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে শুধু ভোট চাইছেন না, বাবার ওপর হওয়া অন্যায়ের বিচার চাইছেন। এই প্রচারণায় এখন আর কেবল রাজনীতি নয় বরং মানবিক আবেগের এক অন্যান্য দৃষ্টান্ত।

হাবিবা কিবরিয়া বলেন, আমার বাবা বরিশাল-৩ আসনে তিনবারের এমপি থাকাকালীন তিনি কখনো ক্ষমতার দাপট দেখাননি। তিনি মানুষকে ভালোবাসতে শিখিয়েছেন। আমার বিশ্বাস এই নির্বাচনের প্রতিটি ভোট অন্যায়ের বিরুদ্ধে নীরব প্রতিবাদ হবে। তার দাবি বাবাকে মিথ্যা মামলায় গ্রেফতার করে নির্বাচন থেকে দূরে রাখা হয়েছে। বাবুগঞ্জ ও মুলাদী উপজেলায় এখন আলোচনার কেন্দ্রবিন্দু বাবার জন্য মেয়ের সংগ্রাম।

চাচাদের সঙ্গে বের হয়ে বক্তব্য রেখে প্রতিদিন নির্বাচনি প্রচারে অংশগ্রহণ করে ব্যস্ত সময় পার করছেন হাবিবা কিবরিয়া।

রোববার সন্ধ্যায় বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী রহমতপুর বাজার ও বাসস্ট্যান্ডে নির্বাচনি প্রচারে গোলাম কিবরিয়া টিপুর একমাত্র মেয়ে হাবিবা কিবরিয়া পথসভায় তার সংক্ষিপ্ত বক্তব্যে প্রথমেই সবাইকে সালাম জানিয়ে লাঙ্গল প্রতীকে ভোটের আবেদন করে বলেন- আমার বাবার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দি করে রেখেছে। আপনারা আমার বাবার  জন্য দোয়া করবেন এবং লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে বাবাকে বিজয়ী করবেন।

পাশাপাশি আমিও আপনাদের জন্য দোয়া করি। তার সংক্ষিপ্ত এ বক্তব্য শুনে উপস্থিত জনতা হাততালি দিয়ে তাকে অভিনন্দন জানাতে দেখা যায়।

এ সময় হাবিবা কিবরিয়ার সঙ্গে ছিলেন নির্বাচন সমন্বয়কারী ও জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস। গোলাম কিবরিয়া টিপুর পরিবারের অতি আদরের মেয়ে হাবিবা কিবরিয়া এই অল্প বয়সে তার সংক্ষিপ্ত বক্তব্য উপস্থিত সবার মন জয় করেছে।

84 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন