১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম
১৭ বছরের মধ্যে সর্বনিম্ন পাশের হার, ইংরেজি-গণিতে বিপর্যয় দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী পর্যটনকেন্দ্র ঝালকাঠির ভাসমান পেয়ারার বাজার পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত সিলেটে ৯ জনের প্রাণহানির মামলা, বেঙ্গল-ইউনিকের রেজিস্ট্রেশন বাতিল মহেশখালীর পথে প্রধানমন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সহ-সভাপতি এম জহির, সাঈদ পান্থ সাধারণ সম্পাদক নির্বাচিত জনগণের আস্থা অর্জন ও আইনশৃঙ্খলার উন্নয়নই অগ্রাধিকার: বিএমপি কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ মঞ্চে একজন শিল্পীর দিকে বোতল ছুড়ে মারা হবে এমনটি কখনও ভাবিনি, তবুও বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে চাই ইরান-ওমান আলোচনা ঘিরে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে রূপান্তরের অঙ্গীকার আনসার-ভিডিপির

জামায়াতে ইসলামীর ‘জনতার ইশতেহার’ প্ল্যাটফর্মে ৩৭ হাজার মতামত এসেছে: ডা. শফিকুর রহমান

আপডেট: জানুয়ারি ২৭, ২০২৬

অনলাইন নিউজ: জামায়াতে ইসলামীর ‘জনতার ইশতেহার’ প্ল্যাটফর্মে ৩৭ হাজারের বেশি মতামত এসেছে বলে জানিয়েছেন ডা. শফিকুর রহমান। তিনি জানান, জাতীয় খাতভিত্তিক, ৩০০টি সংসদীয় আসনভিত্তিক, পেশাভিত্তিক, অঞ্চল-শহর ও জেলাভিত্তিক খাতে এই মতামতগুলো এসেছে। সোমবার (২৬ জানুয়ারি) জামায়াত আমিরের ফেসবুক পেজে এক পোস্টে এসব তথ্য জানানো হয়েছে।
পোস্টে জামায়াত আমির জানান, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই প্রথম জনগণের সরাসরি মতামতের ভিত্তিতে নির্বাচনি ইশতেহার প্রণয়নের উদ্যোগ ‘জনতার ইশতেহার’ (www.janatarishtehar.org)। আপনাদের স্বতঃস্ফূর্ত, বিপুল ও আন্তরিক অংশগ্রহণের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানাচ্ছি গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ।
তিনি জানান, গত ১০ ডিসেম্বর ২০২৫ ‘জনতার ইশতেহার’ এর ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ আনুষ্ঠানিকভাবে চালু হয়। সেই আহ্বানে সাড়া দিয়ে দেশের সর্বস্তরের মানুষ যে দায়িত্ববোধ, সচেতনতা ও আগ্রহ নিয়ে মতামত দিয়েছেন তা আমাদের গভীরভাবে অনুপ্রাণিত করেছে। এ পর্যন্ত ‘জনতার ইশতেহার’ প্ল্যাটফর্মে আমরা ৩৭ হাজারেরও বেশি মতামত পেয়েছি।
লিখিত মতামতের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক অডিও ও ভিডিও মতামতও আমাদের কাছে এসেছে—যা মানুষের আশা-আকাঙ্ক্ষা, অনুভূতি ও বাস্তব অভিজ্ঞতাকে আরও জীবন্ত করে তুলে ধরেছে।
270 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন