৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

শিরোনাম
রাষ্ট্রের মালিক জনগণ; আমরা তাদের সেবক মাত্র: চট্টগ্রামে তথ্য ও সম্প্রচার মন্ত্রী পরীক্ষা কেন্দ্রের টয়লেটেও নকল পাওয়া গেলে কর্তৃপক্ষ দায়ী থাকবে: শিক্ষামন্ত্রী রাজধানীতের নারীদের জন্য বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর আধুনিক সাংবাদিকতার কারিগর কাজী নাসির উদ্দিন বাবুল এর ২য় মৃত্যুবার্ষিকী আজ আসুন শপথ নেই, আমাদের কাজগুলো হবে মানুষের কল্যাণে: প্রধানমন্ত্রী ‘এমপি-মন্ত্রীরা যেদিন ঢাকা মেডিকেলে চিকিৎসা নেবেন, সেদিনই স্বাস্থ্যখাতের দুর্দশা কাটবে’ প্রাথমিকে ফিরছে বৃত্তি, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে ভূমিকম্প অনুভূত

আগুন নিয়ন্ত্রণে বড় সমস্যা হয়ে দাঁড়ায় বাতাস: ফায়ার সার্ভিস

আপডেট: অক্টোবর ১৮, ২০২৫

অনলাইন নিউজঃ ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন নিয়ন্ত্রণে বাতাস বড় সমস্যা হয়ে দাঁড়ায় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। আজ শনিবার রাত ১০টায় ঘটনাস্থলে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগুন নির্বাপনে আমাদের ৩৭টি ইউনিট এখনও পর্যন্ত কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে বাতাস বড় সমস্যা হয়ে দাঁড়ায়। আগুন জ্বলার মত সেখানে প্রচুর অক্সিজেন ছিল। বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এছাড়া গোডাউন এর মধ্যে রুমগুলো খোপ খোপ ছিল। সেখানে আবার দেয়াল ছিল। এসব ক্লিয়ার করে কাজ করতে হয়েছে। খোলা জায়গাতেও মালামাল ছিল।  সেখানেও আগুন ধরে যায়। এসব কারণে আগুন নিয়ন্ত্রণ একটু সময় লাগে।

তিনি আরও বলেন, ৯টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণ আসে। এখন আগুন ছড়িয়ে পড়ার আর কোনো সম্ভাবনা নেই। এখন নির্বাপনে কাজ করছি। আগুন নিরাপন্ন হওয়া পর্যন্ত আমরা থাকব। কর্তৃপক্ষকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে আমরা চলে যাব।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, আমাদের দু’জন ফায়ার ফায়টার আহত হয়েছেন। কয়েকজন আনসার সদস্য আহত হয়েছেন।

বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, বিজিবি, পুলিশ আগুনের নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তা করছে বলে জানান ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।

ডিজি আরও বলেন, আমাদের চেষ্টা ছিল আগুন দ্রুত নিয়ন্ত্রণে এনে আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ ফ্লাইট চালু করা।

কোনো কিছু রক্ষা করা গেছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, এটা এখনই বলা সম্ভব না। আমরা একদিকে আগুন নিভিয়েছি, আরেক দিকে জায়গা করে দিয়েছি যাতে মালামাল সরিয়ে নেওয়া যায়।

আগুনের শুরুতে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট এসে কার্গোর ভেতর ঢুকতে কোনো বাধা পেয়েছিল কিনা, এমন প্রশ্নে ডিজি বলেন, এ রকম কোনো সংবাদ আমার জানা নেই। তবে এয়ারপোর্ট একটি গুরুত্বপূর্ণ জায়গা। এখানে ঢুকতে হলে বুঝেশুনে ঢুকতে হয়।

156 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন