৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম
রাজধানীতের নারীদের জন্য বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর আধুনিক সাংবাদিকতার কারিগর কাজী নাসির উদ্দিন বাবুল এর ২য় মৃত্যুবার্ষিকী আজ আসুন শপথ নেই, আমাদের কাজগুলো হবে মানুষের কল্যাণে: প্রধানমন্ত্রী ‘এমপি-মন্ত্রীরা যেদিন ঢাকা মেডিকেলে চিকিৎসা নেবেন, সেদিনই স্বাস্থ্যখাতের দুর্দশা কাটবে’ প্রাথমিকে ফিরছে বৃত্তি, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে ভূমিকম্প অনুভূত গত বছরের প্রাথমিক বৃত্তি পরীক্ষা এপ্রিলে, সুযোগ পাচ্ছে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরাও বন্ধ শিল্পপ্রতিষ্ঠান ‍খুলে দেওয়ার সিদ্ধান্ত সরকারের

গ্রেপ্তার হেফাজত নেতা কোরবান আলী কাসেমী

আপডেট: এপ্রিল ২০, ২০২১

নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব ও হেফাজতে ইসলাম ঢাকা মহানগর কমিটির সহ-সভাপতি মাওলানা কোরবান আলী কাসেমীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার বিকেলে রাজধানীর বাসাবো থেকে তাকে গ্রেপ্তার করেছে ডিবি গুলশান বিভাগ।

 

গ্রেপ্তারের বিষয়টি বাংলাদেশ জার্নালকে নিশ্চিত করেছেন ডিবির গুলশান ডিভিশনের উপ-কমিশনার (ডিসি) মশিউর রহমান।

 

কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে জানতে চাইলে ডিসি মশিউর রহমান বলেন, হেফাজতের বিরুদ্ধে যে মামলাগুলো আছে সেগুলোর একটিতে গ্রেপ্তার দেখানো হবে। মাত্র গ্রেপ্তার করা হয়েছে, এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

 

এর আগে, ডিবি পুলিশ পরিচয়ে কিছু লোক তার বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেন সংগঠনটির নেতারা। সম্প্রতি হেফাজতে ইসলামের আলোচিত নেতা মাওলানা মামুনুল হকসহ বেশ কয়েকজন নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন। তাদেরকে ২০১৩ সালের শাপলা চত্বরের মামলাসহ সাম্প্রতিক সময়ের নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

 

272 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন