১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

শিরোনাম
লটারির মাধ্যমেই প্রথম শ্রেণিতে ভর্তি কার্যক্রম পরিচালনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয় নিম্নচাপের প্রভাবে ঝড়ের আভাস চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে দুই জাহাজের সংঘর্ষ সীতাকুণ্ডে শিপইয়ার্ডে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩ রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম তীব্র গ্যাস সংকটে চট্টগ্রাম, অনাহার কাটাতে মাটির চুলায় ভরসা ১৭ বছরের মধ্যে সর্বনিম্ন পাশের হার, ইংরেজি-গণিতে বিপর্যয় দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী পর্যটনকেন্দ্র ঝালকাঠির ভাসমান পেয়ারার বাজার পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত সিলেটে ৯ জনের প্রাণহানির মামলা, বেঙ্গল-ইউনিকের রেজিস্ট্রেশন বাতিল

কোনো নিপীড়নের কাছে মাথা নত করব না: প্রধান উপদেষ্টা

আপডেট: আগস্ট ৫, ২০২৫

অনলাইন নিউজঃ কোনো ধরনের নিপীড়নের কাছে মাথা নত না করার শপথ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

ড. ইউনূস বলেন, ‘জুলাই শহিদদের আত্মত্যাগ আমরা বৃথা যেতে দেব না। তাদের আত্মত্যাগই হবে আমাদের পথ চলার প্রেরণা। তাদের স্বপ্নই হবে আমাদের আগামী বাংলাদেশের নির্মাণরেখা। আজকের এই দিনে এটাই হোক আমাদের শপথ।’

তিনি বলেন, ‘আজ আমরা কেবল অতীত স্মরণ করতে আসিনি। আমরা একটি শপথ গ্রহণ করতে এসেছি। শপথ এই, আমরা কোনো ধরনের নিপীড়নের কাছে মাথা নোয়াবো না। আমরা একটি জবাবদিহিমূলক, মানবিক, গণতান্ত্রিক এবং বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করব। এমন রাষ্ট্র যা সবসময় জনকল্যাণে কাজ করবে।’সূত্র:খবরের কাগজ

289 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন