৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
মহেশখালীর পথে প্রধানমন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সহ-সভাপতি এম জহির, সাঈদ পান্থ সাধারণ সম্পাদক নির্বাচিত জনগণের আস্থা অর্জন ও আইনশৃঙ্খলার উন্নয়নই অগ্রাধিকার: বিএমপি কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ মঞ্চে একজন শিল্পীর দিকে বোতল ছুড়ে মারা হবে এমনটি কখনও ভাবিনি, তবুও বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে চাই ইরান-ওমান আলোচনা ঘিরে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে রূপান্তরের অঙ্গীকার আনসার-ভিডিপির পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেব: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন নবম শ্রেণি পর্যন্ত নিষিদ্ধ হলো স্মার্টফোন

বঙ্গবন্ধুর খুনি ৪ জনের রাষ্ট্রীয় পদক বাতিলের সিদ্ধান্ত

আপডেট: জুন ২, ২০২১

বিজয় ডেস্ক ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪ খুনির রাষ্ট্রীয় পদক ও খেতাব বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্ত দ্রুত কার্যক্রর করা হবে বলে জানিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

বুধবার (২ জুন) সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

যে ৪ খুনির রাষ্ট্রীয় পদক বাতিল করা হবে তারা হলেন: মেজর ডালিম, নূর চৌধুরী, রাশেদ চৌধুরী ও মোসলেহ উদ্দীন।

শিগগিরই এ বিষয়ে গেজেট জারি করা হবে বলেও জানিয়েছেন মোজাম্মেল হক।

836 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন