২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
ইরানে ফের ভয়াবহ হামলা চালাল যুক্তরাষ্ট্র ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেন করার দাবি তিন কিলোমিটারজুড়ে মানববন্ধন অনুষ্ঠিত বরিশালের ঐতিহ্যবাহী পিআরসি ইনষ্টিটিউশনের সভাপতি হলেন অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন সব শঙ্কা কাটিয়ে স্কটল্যান্ড ম্যাচেই ফিরছেন নেইমার পদ্মা ব্যারাজ প্রকল্প : কৃষি ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনা যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এইচ এম তসলিম উদ্দিনকে অভিনন্দন জানালেন জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক ইমতিয়াজ চৌধুরী ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারালো বাংলাদেশ বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে

কঙ্গোতে বন্দুকধারীদের হামলায় নিহত ৫৫

আপডেট: জুন ১, ২০২১

বিজয় ডেস্ক ॥ মধ্য আফ্রিকার দেশ ডিআর কঙ্গোর দুটি গ্রামে বন্দুকধারীদের হামলায় অন্তত ৫৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার জাতিসংঘ এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে বলছে, বিগত বছরগুলোতে কঙ্গোতে ঘটে যাওয়া সহিংসতার ঘটনাগুলোর মধ্যে এটি ছিল সবচেয়ে ভয়াবহ। দেশটির পূর্বাঞ্চলে ইতুরি প্রদেশের দুই গ্রাম বোগা ও তিচাবিতে এ হামলার ঘটনা ঘটে।

দেশটির একজন সামরিক কর্মকর্তার বরাতে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বন্দুকধারীদের পৃথক দুই হামলায় অন্তত ৫৫ জন নিহত হয়েছেন। উগান্ডা সীমান্তবর্তী দুটি গ্রামে এ হত্যাকাণ্ড ঘটেছে। একটি সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ওই অঞ্চলে ১২টির মতো সশস্ত্র গোষ্ঠী সক্রিয়। এর মধ্যে একটি অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ) সংশ্লিষ্টরা এ হামলা চালিয়ে থাকতে পারে।

জাতিসংঘ এক বিবৃতিতে বলেছে, গ্রামের ঘরবাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং অনেক নাগরিককে অপহরণ করা হয়েছে।

1586 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন