২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

শিরোনাম
ইংল্যান্ড ভুলেই গিয়েছিল ‘অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স’ জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর নেতৃত্বে পরিচ্ছন্ন বাসযোগ্য নগর গড়তে সারাদেশে কাজ করবেন বিডি-ক্লিন সদস্যরা বিপৎসীমার ওপরে তিন নদীর পানি, নতুন এলাকায় বন্যার শঙ্কা বরিশালে বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমবাপ্পের পর দেম্বেলের গোল, ২–০ গোল ফ্রান্সের জয় ব্রাজিল শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে জিতবে কি না, ভবিষ্যদ্বাণী সুপার কম্পিউটারের প্রতিশোধ ও আমেরিকা ধ্বংস হোক স্লোগানে প্রকম্পিত মোসাল্লা ইরানে ফের ভয়াবহ হামলা চালাল যুক্তরাষ্ট্র

এবার কর্মস্থলে ফেরা, পথে পথে ভোগান্তি

আপডেট: মে ১৬, ২০২১

নিজস্ব প্রতিবেদক: ঈদের ছুটি শেষে নাড়ির টানে বাড়ি ফেরা মানুষগুলো তাদের নিজ নিজ কর্মস্থলে ফেরা শুরু করেছেন। গতকাল ঢাকামুখী যাত্রীদের চাপ কম থাকলেও আজ সকাল থেকেই চাপ বাড়তে শুরু করেছে। যেখানে মানা হচ্ছে না তেমন স্বাস্থ্যবিধি।

 

এদিকে গণপরিবহন বন্ধ থাকায় ঘাট এলাকায় যাত্রীদের পৌঁছাতে হচ্ছে ভেঙে ভেঙে। এতে ভোগান্তির পাশাপাশি দিতে হচ্ছে বাড়তি ভাড়াও।

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ঢাকামুখী যাত্রীরা রোববার সকালে দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের ২১ জেলার অন্যতম প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাটের প্রতিটি ফেরিতে যাত্রী ও যানবাহনের ভিড় দেখা গেছে।

ফেরিঘাটে আসা কয়েকজন যাত্রী বলেন, ঈদের আগে অনেক কষ্ট করে বাড়ি যেতে হয়েছে। তাই কষ্ট এড়াতে তারা একদিন পর কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

তবে ঈদের আগের মতই দূরপাল্লার বাস বন্ধ থাকায় ঘাট পার হওয়ার পর ঘণ্টার পর ঘণ্টা গাড়ির জন্য অপেক্ষা করে ভেঙে ভেঙে ঢাকায় প্রবেশ করছেন কর্মজীবি মানুষেরা। গন্তব্যে পৌঁছাতে যাত্রীদের গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. ফিরোজ শেখ বলেন, ঈদ–পরবর্তী যানবাহন ও যাত্রী পারাপার নির্বিঘ্ন করতে বর্তমানে এ নৌরুটে ১৬টি চলাচল করছে। ঈদ শেষে দক্ষিণ- পশ্চিমাঞ্চলের মানুষ রাজধানীর দিকে ছুটতে শুরু করেছেন।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লোকজনও বাড়ছে। পাশাপাশি ঈদের আগে অনেকেই ছুটিতে আসতেপারেনি বলে ঈদের পর ঢাকা থেকে অনেকেই পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা ফেরিগুলোতে বাড়ীতে যাচ্ছে।

409 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন