৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম
রাজধানীতের নারীদের জন্য বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর আধুনিক সাংবাদিকতার কারিগর কাজী নাসির উদ্দিন বাবুল এর ২য় মৃত্যুবার্ষিকী আজ আসুন শপথ নেই, আমাদের কাজগুলো হবে মানুষের কল্যাণে: প্রধানমন্ত্রী ‘এমপি-মন্ত্রীরা যেদিন ঢাকা মেডিকেলে চিকিৎসা নেবেন, সেদিনই স্বাস্থ্যখাতের দুর্দশা কাটবে’ প্রাথমিকে ফিরছে বৃত্তি, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে ভূমিকম্প অনুভূত গত বছরের প্রাথমিক বৃত্তি পরীক্ষা এপ্রিলে, সুযোগ পাচ্ছে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরাও বন্ধ শিল্পপ্রতিষ্ঠান ‍খুলে দেওয়ার সিদ্ধান্ত সরকারের

আপডেট: মে ৪, ২০২১

করোনাঃ ভারতে আক্রান্ত ২ কোটি ছাড়াল

বিজয় ডেস্ক ॥ ভারতে দিন দিন বাড়ছে করোনা সংক্রমণ। টানা কয়েক সপ্তাহ ধরেই দেশটিতে সংক্রমণের ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। কোনভাবেই যেন দেশটিতে করোনার লাগাম টানা যাচ্ছে না। ইতোমধ্যেই দেশটিতে সংক্রমণ ২ কোটি ছাড়িয়ে গেছে।

মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ৩ লাখ ৫৭ হাজার মানুষ। একই সময়ে দেশটিতে মারা গেছে ৩ হাজার ৪৪৯ জন।

মহামারির শুরু থেকে এখন পর্যন্ত করোনা সংক্রমণে মারা গেছে ২ লাখ ২২ হাজার ৪০৮ জন। করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশটির স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। হাসপাতালে শয্যার অভাব, অক্সিজেন-ওষুধের সঙ্কটে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।

করোনা সংক্রমণে এখন পর্যন্ত বিশ্বের শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। এই তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২ কোটি ২ লাখের বেশি।

করোনা সংক্রমণে ভারতে শীর্ষ অবস্থানে রয়েছে মহারাষ্ট্র, কেরালা, কর্নাটক, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু এবং দিল্লি। মোট সংক্রমণের বেশিরভাগই এসব রাজ্যেই।

মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৪৮ হাজার ৬২১। তবে এই সময়ের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৫৯ হাজার ৫শ জন। মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইতে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ২ হাজার ৬২৪। গত ৫ সপ্তাহের মধ্যে এই সংখ্যা সর্বনিম্ন।

254 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন