৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম
রাজধানীতের নারীদের জন্য বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর আধুনিক সাংবাদিকতার কারিগর কাজী নাসির উদ্দিন বাবুল এর ২য় মৃত্যুবার্ষিকী আজ আসুন শপথ নেই, আমাদের কাজগুলো হবে মানুষের কল্যাণে: প্রধানমন্ত্রী ‘এমপি-মন্ত্রীরা যেদিন ঢাকা মেডিকেলে চিকিৎসা নেবেন, সেদিনই স্বাস্থ্যখাতের দুর্দশা কাটবে’ প্রাথমিকে ফিরছে বৃত্তি, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে ভূমিকম্প অনুভূত গত বছরের প্রাথমিক বৃত্তি পরীক্ষা এপ্রিলে, সুযোগ পাচ্ছে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরাও বন্ধ শিল্পপ্রতিষ্ঠান ‍খুলে দেওয়ার সিদ্ধান্ত সরকারের

মুসলিম করোনা রোগীকে কালেমা পড়ে শোনালেন হিন্দু চিকিৎসক

আপডেট: মে ২১, ২০২১

বিজয় ডেস্ক ॥ ভারতে হিন্দু-মুসলমানসহ বিভিন্ন ধর্মের মানুষের বাস। প্রায়ই দেশটিতে ধর্মীয় সহিংসতার খবর পাওয়া যায়। তবে হিন্দু-মুসলিম আন্তঃধর্মীয় সম্প্রীতির কথাও উঠে আসে প্রায়ই।

বিশেষ করে এই করোনা মহামারিতে অনেকেই ধর্মীয় ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়াচ্ছেন। সর্বশেষ এমনটি একটি ঘটনা ঘটেছে কেরালার একটি হাপসাতালে। করোনায় আক্রান্ত মৃত্যু পথযাত্রী এক মুসলিমকে কালেমা পড়ে শোনালেন চিকিৎসক রেখা কৃষ্ণা।

করোনার দ্বিতীয় ঢেউতে বিপর্যস্ত ভারত। সংক্রামক এই রোগ থেকে বাঁচতে আক্রান্তদের থাকতে হচ্ছে আইসোলেশনে। সেক্ষেত্রে কিছুদিনের জন্য হলেও পরিবারের সদস্যদের সঙ্গে শারীরিক দূরত্ব তৈরি হচ্ছে। মৃত্যু পথযাত্রীর সঙ্গেও শেষ দেখা করার সুযোগ পাচ্ছেন না পরিবারের লোকজনেরা।

ওই সময় চিকিৎসকরাই একমাত্র ভরসা রোগীদের। তাই মুসলিম রোগীর জীবনের শেষ মুহূর্তে ধর্মের ভেদাভেদ ভুলে হিন্দু চিকিৎসকের এমন আচরণের অনেকেই প্রশংসা করছেন।

কেরালার পলাক্করের পতম্বির সেবানা হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারে ভর্তি হয়েছিলেন করোনায় আক্রান্ত এক মুসলিম নারী। ওই হাসপাতালেরই চিকিৎসক রেখা কৃষ্ণা। তিনিই ওই নারীর চিকিৎসা করছিলেন। আইসিইউতে ছিলেন রোগী।

তবে কিছুতেই তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছিল না। চিকিৎসক বুঝতে পারছিলেন ওই করোনা রোগীকে কোনোভাবেই সুস্থ করে তোলা সম্ভব নয়। স্বজনদেরও সেকথা জানিয়েছিলেন তিনি। কিন্তু করোনা আক্রান্ত হওয়ায় ওই নারীর সঙ্গে আত্মীয়দের কেউই দেখা করতে পারছিলেন না।

একদিন রেখা বুঝতে পারেন রোগীর নাড়ির স্পন্দন ধীর হচ্ছে। ঠিকমতো নিঃশ্বাস নিতেও পারছেন না। সেই সময় রোগীর কানের কাছে গিয়ে আস্তে আস্তে কালেমা পড়তে থাকেন ওই চিকিৎসক। রেখা দেখেন কলমা পড়ামাত্রই রোগী গভীর শ্বাস নেন। তারপরই মৃত্যু হয় তার।

 

রেখা কৃষ্ণা বলেন, ‘আমার দুবাইতে বেড়ে ওঠা। তাই ইসলাম ধর্ম সম্পর্কে আমি কমবেশি জানি।’ আর এ কারণেই মৃত্যু পথযাত্রী করোনা রোগীর কানে কালেমা পড়ে শুনিয়েছিলেন তিনি।

1282 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন