৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম
রাজধানীতের নারীদের জন্য বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর আধুনিক সাংবাদিকতার কারিগর কাজী নাসির উদ্দিন বাবুল এর ২য় মৃত্যুবার্ষিকী আজ আসুন শপথ নেই, আমাদের কাজগুলো হবে মানুষের কল্যাণে: প্রধানমন্ত্রী ‘এমপি-মন্ত্রীরা যেদিন ঢাকা মেডিকেলে চিকিৎসা নেবেন, সেদিনই স্বাস্থ্যখাতের দুর্দশা কাটবে’ প্রাথমিকে ফিরছে বৃত্তি, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে ভূমিকম্প অনুভূত গত বছরের প্রাথমিক বৃত্তি পরীক্ষা এপ্রিলে, সুযোগ পাচ্ছে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরাও বন্ধ শিল্পপ্রতিষ্ঠান ‍খুলে দেওয়ার সিদ্ধান্ত সরকারের

ভোগের প্রচ্ছদে মালালা

আপডেট: জুন ২, ২০২১

বিজয় ডেস্ক ॥ নারীশিক্ষা সংক্রান্ত প্রচারণার কারণে তালেবানের হামলার শিকার হয়ে আলোচনায় আসা পাকিস্তানের মালালা ইউসুফজাই এবার ভোগ ম্যাগাজিনের প্রচ্ছদকন্যা হলেন।

সম্প্রতি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করা ২৩ বছরের মালালা ব্যক্তি, জীবন-বিশ্বাস, লেখাপড়া, টুইটারে সক্রিয়তা ও অ্যাপল টিভি প্লাসের সঙ্গে প্রযোজক হিসেবে অংশীদারত্বসহ নানা বিষয়ে কথা বলেছেন লাইফস্টাইল সাময়িকীটির সঙ্গে।

১৭-তে পা রেখে সবচেয়ে কম বয়সে নোবেল শান্তি পুরস্কারজয়ী হিসেবে ইতিহাসে স্থান করে নিয়েছেন মালালা।

ম্যাগাজিনটিতে গ্রেটা থানবার্গ ও এমা গনজালেসের মতো কিশোরী সংগঠকদের সঙ্গে বন্ধুত্ব নিয়েও কথা বলেছেন তিনি। মালালা বলেন, ‘একজন কিশোরীর হৃদয় যে শক্তি বহন করে তার সম্পর্কে আমি জানি।’

ভোগের জুলাই সংখ্যায় প্রধান মুখ মালালা সম্পর্কে কথা বলেছেন কয়েকজন হাই-প্রোফাইল ব্যক্তিত্ব। যেমন; সাবেক মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা ও অ্যাপলের সিইও টিম কুক।

ম্যাগাজিনের জন্য মালালার ছবি তুলেছেন নিক নাইট। প্রচ্ছদে স্টেলা ম্যাককার্টিনির নকশা করা উজ্জ্বল লাল পোশাক ও ওড়না পরেন তিনি। এ ছাড়া অন্য ছবিতে লাল পোশাক ও লিনেন ট্রাউজারে সেজেছেন, যার নকশা করেছেন উরুগুয়ের গাব্রিয়েলা হেয়াস্ট। সঙ্গে আছে নীল ওড়না।

1568 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন