৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম
রাজধানীতের নারীদের জন্য বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর আধুনিক সাংবাদিকতার কারিগর কাজী নাসির উদ্দিন বাবুল এর ২য় মৃত্যুবার্ষিকী আজ আসুন শপথ নেই, আমাদের কাজগুলো হবে মানুষের কল্যাণে: প্রধানমন্ত্রী ‘এমপি-মন্ত্রীরা যেদিন ঢাকা মেডিকেলে চিকিৎসা নেবেন, সেদিনই স্বাস্থ্যখাতের দুর্দশা কাটবে’ প্রাথমিকে ফিরছে বৃত্তি, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে ভূমিকম্প অনুভূত গত বছরের প্রাথমিক বৃত্তি পরীক্ষা এপ্রিলে, সুযোগ পাচ্ছে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরাও বন্ধ শিল্পপ্রতিষ্ঠান ‍খুলে দেওয়ার সিদ্ধান্ত সরকারের

প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে প্রতারণা, আটক

আপডেট: মে ২১, ২০২১

নিজস্ব প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এপিএস-২ পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে রুবেল মিয়া ওরফে শাওন (৩৬) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব-৪। আজ শুক্রবার ভোর ৪টার দিকে মানিকগঞ্জে সদর উপজেলার বেতিলা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত রুবেল মিয়া জেলার হরিরামপুর উপজেলার বসন্তপুর গ্রামের বাসিন্দা।

র‌্যাব-৪-এর মানিকগঞ্জ সিপিসির জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) উনু মং জানান, বেশ কিছুদিন ধরেই রুবেল মিয়া ওরফে শাওন জেলার বিভিন্ন এলাকায় নিজেকে প্রধানমন্ত্রীর এপিএস-২ গাজী হাফিজুর রহমান লিকু বলে পরিচয় দেন। তিনি বিভিন্ন লোকজনের কাছে ত্রাণ বিতরণ করার কথা বলে চাঁদা দাবি করে আসছিলেন।

এছাড়া আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে গণভবন থেকে নৌকা প্রতীক এনে দেওয়ার আশ্বাসও দিয়ে টাকা দাবি করেন। আবার কিছু ব্যক্তিকে কেন্দ্রীয় অথবা জেলা পর্যায়ের কমিটিতে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়ার আশ্বাস দিয়ে মোটা অংকের টাকা দাবি করেন। তাছাড়া ফরিদপুরে একটা খেলার অনুষ্ঠানে বিতরণের জন্য মানিকগঞ্জ ওয়ারলেস গেইটের এক ইলেকট্রনিক্স দোকানের মালিকের কাছে টেলিভিশন দাবি করেন।

ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে র‍্যাব-৪ মানিকগঞ্জ থেকে আজ ভোর ৪টার দিকে প্রতারক রুবেল মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারের সময় রুবেলের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত মোবাইল ফোন ও ভুয়া ভিজিটিং কার্ড জব্দ করা হয়েছে বলেও জানান র‌্যাবের ওই কর্মকর্তা।

297 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন