২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

চট্টগ্রাম ইপিজেড এলাকার চৌধুরী মার্কেটে অগ্নিকাণ্ডের স্থান পরিদর্শন করলেন ইসরাফিল খসরু

আপডেট: ফেব্রুয়ারি ২৩, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর ৩৯ নং ওয়ার্ডের ইপিজেড মোড়ে অবস্থিত চৌধুরী মিনি সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের স্থান পরিদর্শন করেছেন ইসরাফিল খসরু।

ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে মার্কেটের বেশ কিছু দোকান ও মালামাল পুড়ে ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন।

পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তাদের প্রতি গভীর সমবেদনা জানান এবং সবসময় পাশে থাকার আশ্বাস দেন।
একইসঙ্গে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির সঠিক তালিকা প্রণয়ন করে ক্ষতিগ্রস্তদের দ্রুত প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানান তিনি।
10 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন