৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
পরীক্ষা কেন্দ্রের টয়লেটেও নকল পাওয়া গেলে কর্তৃপক্ষ দায়ী থাকবে: শিক্ষামন্ত্রী রাজধানীতের নারীদের জন্য বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর আধুনিক সাংবাদিকতার কারিগর কাজী নাসির উদ্দিন বাবুল এর ২য় মৃত্যুবার্ষিকী আজ আসুন শপথ নেই, আমাদের কাজগুলো হবে মানুষের কল্যাণে: প্রধানমন্ত্রী ‘এমপি-মন্ত্রীরা যেদিন ঢাকা মেডিকেলে চিকিৎসা নেবেন, সেদিনই স্বাস্থ্যখাতের দুর্দশা কাটবে’ প্রাথমিকে ফিরছে বৃত্তি, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে ভূমিকম্প অনুভূত গত বছরের প্রাথমিক বৃত্তি পরীক্ষা এপ্রিলে, সুযোগ পাচ্ছে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরাও

করোনাভাইরাসে আক্রান্ত স্ত্রীকে দিয়ে ভয় দেখিয়ে বকেয়া টাকা আদায়

আপডেট: এপ্রিল ২৯, ২০২১

নিজস্ব প্রতিবেদকঃ করোনাভাইরাসে আক্রান্ত স্ত্রীকে দিয়ে সংক্রমণের ভয় দেখিয়ে বকেয়া টাকা আদায় করলেন এক ব্যক্তি। এমনই ঘটনা ঘটেছে ভারতের পশ্চিম বঙ্গের হুগলি জেলার বৈদ্যবাটিতে। সিসি ক্যামেরাতেও ধরা পড়েছে ঘটনার ছবি।

 

ভারতীয় একটি গণমাধ্যমের খবরে বলা হয়, বৈদ্যবাটির মাটিপাড়ার বাসিন্দা গঙ্গারাম সরকার ইটের ব্যবসা করেন দীর্ঘদিন ধরে। গঙ্গারামের দাবি, বৈদ্যবাটিরই নিমাইতীর্থ ঘাট এলাকার ইটভাটা মালিক শেষনাথ সিংহকে কয়েক মাস আগে ৫ লক্ষ টাকা ধার দেন তিনি। কিন্ত, সেই টাকা বা তার বদলে ইট কোনোটিই তিনি ফেরত পাননি। শেষনাথের দেওয়া চেকও বাউন্স করে বলে অভিযোগ গঙ্গারামের।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, শেষনাথকে হোয়াটসঅ্যাপে স্ত্রীর করোনা রিপোর্ট পাঠিয়ে টাকা চান গঙ্গারাম। কিন্তু তাতেও টাকা না পাওয়ায় স্ত্রীকে অটোতে চড়িয়ে তিনি হাজির হন শেষনাথের বাড়ি। ঘণ্টা দেড়েক অপেক্ষা করে ১০ হাজার টাকা আদায় করেন গঙ্গারাম।

 

শেষনাথের দাবি, ইটভাটা বন্ধ থাকায় তিনি ঋণ শোধ দিতে পারেননি। তবে গঙ্গারামের কীর্তি নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

242 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন