৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম
রাজধানীতের নারীদের জন্য বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর আধুনিক সাংবাদিকতার কারিগর কাজী নাসির উদ্দিন বাবুল এর ২য় মৃত্যুবার্ষিকী আজ আসুন শপথ নেই, আমাদের কাজগুলো হবে মানুষের কল্যাণে: প্রধানমন্ত্রী ‘এমপি-মন্ত্রীরা যেদিন ঢাকা মেডিকেলে চিকিৎসা নেবেন, সেদিনই স্বাস্থ্যখাতের দুর্দশা কাটবে’ প্রাথমিকে ফিরছে বৃত্তি, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে ভূমিকম্প অনুভূত গত বছরের প্রাথমিক বৃত্তি পরীক্ষা এপ্রিলে, সুযোগ পাচ্ছে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরাও বন্ধ শিল্পপ্রতিষ্ঠান ‍খুলে দেওয়ার সিদ্ধান্ত সরকারের

ইতালিতে বাংলাদেশীদের প্রবেশে নিষেধাজ্ঞা

আপডেট: এপ্রিল ২৯, ২০২১

বিজয় ডেস্ক ॥
করোনা পরিস্থিতি অবনতির কারনে বাংলাদেশ থেকে ভ্রমণকারীদের ইতালি প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে সে দেশের সরকার। ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিকে উদ্ধৃত করে বুধবার রয়টার্স এ খবর জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘গত ১৪ দিনে বাংলাদেশে অবস্থান করেছে বা বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করেছে এমন ভ্রমণকারীদের ইতালিতে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে একটি নির্বাহী আদেশে সই করেছেন স্বাস্থ্যমন্ত্রী।’

বাংলাদেশ ও ভারতে করোনাভাইরাস সংক্রমণের পরিস্থিতির অবনতি হওয়ার প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

এর আগে রোববার ভারত থেকে ভ্রমণকারীদের ইতালি প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। পরদিনই সেদেশে করোনাভাইরাসের ভারতীয় ধরনটির উপস্থিতি সনাক্ত করা হয় দুজনের দেহে যারা সম্প্রতি ভারত থেকে ফিরেছেন।

গত বছর করোনাভাইরাস সংক্রমণের প্রথম ঢেউ চলার সময়েও বাংলাদেশ থেকে ভ্রমকারীদের ইতালি প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।

 

এ ছাড়া এ মাসেই যুক্তরাজ্য এবং ওমান বাংলাদেশ থেকে ভ্রমণকারীদের নিজ নিজ দেশে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে।

282 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন