১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম
২০৪২ সাল পর্যন্ত তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন: জয়নুল আবদিন ফারুক তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক হতে চান বিএনপির ১০ নেতা! ২৭২০৪ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো ট্যাংকার, আসছে আরও চারটি জাকাত ব্যবস্থাপনায় আলেম-ওলামাদের নিয়ে কমিটি গঠনের সুপারিশ সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: যুবদল নেতা তসলিম উদ্দিন মির্জা আব্বাসকে নিয়ে মানহানিকর বক্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা হাদি হত্যার প্রধান আসামি ফয়সালসহ দুইজন ভারতে গ্রেপ্তার প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর তথ্য নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে শিক্ষা অধিদপ্তর

৮ কুকুরছানাকে হত্যা, অভিযুক্ত কর্মকর্তাকে সরকারি বাসা ছাড়ার নির্দেশ

আপডেট: ডিসেম্বর ২, ২০২৫

অনলাইন নিউজ: ঈশ্বরদীতে পুকুরে পানিতে ডুবিয়ে আটটি কুকুরছানাকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে উপজেলা প্রশাসনের এক কর্মকর্তাকে সরকারি বাসভবন ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে এ নির্দেশনা দেয় উপজেলা প্রশাসন। অভিযুক্ত কর্মকর্তা হাসানুল রহমান উপজেলা কৃষক উন্নয়ন ফাউন্ডেশনে কর্মরত।এর আগে গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদের আবাসিক এলাকায় একটি পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় আটটি কুকুরছানার মৃতদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় লোকজন ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রায় এক সপ্তাহ আগে হাসানুল রহমানের সরকারি বাসভবনের আঙিনায় আটটি ছানার জন্ম দেয় একটি কুকুর। এরপর গতকাল সকাল থেকেই ওই পুকুরের পাশে ছোটাছুটি ও আর্তনাদ করছিল মা কুকুরটি। সকাল সাড়ে ১১টার দিকে পুকুরটিতে একটি বস্তা ভাসতে দেখা যায়। পরে সেটির ভেতরে মৃত অবস্থায় আটটি কুকুরছানা পাওয়া যায়।
আজও মা কুকুরটিকে আর্তনাদ করতে দেখা গেছে। সকাল থেকে মা কুকুরটি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কক্ষের সামনে ঘোরাঘুরি করছিল। কিছুতেই কুকুরটিকে সেখান থেকে সরানো যাচ্ছিল না।আজ সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ গিয়ে দেখা যায়, মা কুকুরটি উপজেলা পরিষদের দ্বিতীয় তলায় ইউএনওর কক্ষের সামনে ঘুরঘুর করছে।
এটিকে সেখান থেকে তাড়ানোর চেষ্টা করেও সফল হননি কয়েকজন কর্মচারী। দুপুর ১২টার দিকে কুকুরটিকে আদর করে নিচে নামান কয়েকজন, তবে বিকেল পর্যন্ত কুকুরটিকে উপজেলা পরিষদের আশপাশে ঘুরঘুর করতে দেখা গেছে।এ বিষয়ে জানতে চাইলে ঈশ্বরদীর ইউএনও মো. মনিরুজ্জামান বলেন, ‘ছানাগুলোকে এভাবে হত্যা করা চরম অমানবিক ও নিষ্ঠুর কাজ। শাস্তিস্বরূপ অভিযুক্ত কর্মকর্তাকে এক দিনের মধ্যে সরকারি কোয়ার্টার ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।’আইন অনুযায়ী কুকুরছানাগুলোকে হত্যা একটি শাস্তিযোগ্য অপরাধ বলে মন্তব্য করেছেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন।

তিনি বলেন, ‘আমরা বিষয়টি পুলিশকে জানিয়েছি। আইনগত প্রক্রিয়া চলছে।’প্ত কর্মকর্তা আ স ম আবদুর নূর বলেন, ‘বিষয়টি আমরা তদন্ত করছি। উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগের সঙ্গে কথা বলেছি। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।’এদিকে এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন অভিযুক্ত কর্মকর্তা হাসানুল রহমান। তিনি বলেন, ‘সন্তানদের নিরাপত্তার কথা ভেবে আমার স্ত্রী ছানাগুলোকে সরিয়ে দিতে বলেছিল। কিন্তু এগুলো যে মারা যাবে, তা ভাবিনি। আমি এই ঘটনায় লজ্জিত ও দুঃখিত।’সূত্র:কালের কণ্ঠ

259 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন