নিজস্ব প্রতিবেদকঃ আজ ৭ই নভেম্বর সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশাল দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে বর্নাঢ্য র্যা্লী অনুষ্ঠিত হয়েছে।
র্যালীতে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর (সুমন) এমপি, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক বিসিসি প্রশাসক অ্যাড. বিলকিস আক্তার জাহান শিরীন, সহ সাংগঠনিক সম্পাদক জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান এমপি, সদস্য সচিব অ্যাড. আবুল কালাম শাহীন, বরিশাল সদর উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ আলী হায়দার সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।