৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

শিরোনাম
২০৪২ সাল পর্যন্ত তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন: জয়নুল আবদিন ফারুক তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক হতে চান বিএনপির ১০ নেতা! ২৭২০৪ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো ট্যাংকার, আসছে আরও চারটি জাকাত ব্যবস্থাপনায় আলেম-ওলামাদের নিয়ে কমিটি গঠনের সুপারিশ সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: যুবদল নেতা তসলিম উদ্দিন মির্জা আব্বাসকে নিয়ে মানহানিকর বক্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা হাদি হত্যার প্রধান আসামি ফয়সালসহ দুইজন ভারতে গ্রেপ্তার প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর তথ্য নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে শিক্ষা অধিদপ্তর

৩ দিন পর ফের সচল বেনাপোল বন্দর 

আপডেট: মে ১৬, ২০২১

বিশেষ প্রতিনিধি ॥ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বেনাপোলের সঙ্গে ভারতের পেট্রাপোল বন্দরের আমদানি-রফতানি বাণিজ্য ৩ দিন বন্ধ থাকার পর আবারও সচল হয়েছে।

 

রোববার (১৬ মে) সকাল থেকে এ পথে আমদানি-রফতানি পণ্যবাহী ট্রাক আসা-যাওয়া শুরু করে। আমদানি-রফতানি শুরু হওয়ায় বেনাপোল বন্দর এলাকায় বেড়েছে কর্মব্যস্ততা। এতে আমদানি পণ্যের গাড়ির দীর্ঘ লাইন পড়তে দেখা গেছে।

 

বেনাপোল চেকপোস্ট কার্গো সুপার স্বপন কুমার দাস জানান, ঈদ উপলক্ষে বন্দর তিনদিন বন্ধ থাকার পর আজ সকাল থেকে পুনরায় আমদানি রফতানি চালু হয়েছে। সকাল ৬টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত সময়ে ৫০টি পণ্যবাহী ট্রাক বাংলাদেশে আমদানি হয়েছে।

 

বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, ঈদের ছুটিতে শত শত পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে পেট্রাপোল বন্দরে। আমদানি রফতানি শুরু হওয়ায় তা কমতে শুরু করেছে। এখন বাণিজ্য শুরু হওয়ায় সবাই ব্যস্ত সময় পার করছেন।

 

ভারতের পশ্চিমবঙ্গে করোনা প্রতিরোধে একমাসের লকডাউন ঘোষণা করলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কার্যালয় নবান্ন থেকে এক বার্তায় দুই দেশের ব্যবসায়িক স্বার্থে স্বাস্থ্যবিধি মেনে আমদানি রফতানি বাণিজ্য সচল রাখার কথা বলেছেন।

 

জানা যায়, প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ৪শ’ থেকে সাড়ে ৪শ’ ট্রাক বিভিন্ন পণ্য আমদানি এবং দেড়শ থেকে ২শ’ ট্রাক পণ্য রফতানি হয়ে থাকে। আমদানি পণ্যের মধ্যে শিল্পকারখানার কাঁচামাল, তৈরি পোশাক ও খাদ্যদ্রব্য রয়েছে। রফতানি পণ্যের মধ্যে পাট ও পাটজাত দ্রব্য উল্লেখযোগ্য। প্রতিবছর এ বন্দরে আমদানি পণ্য থেকে সরকার প্রায় ৫ হাজার কোটি টাকা রাজস্ব পেয়ে থাকে।

 

বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (প্রশাসন) আব্দুল জলিল বাণিজ্য সচলের বিষয়টি নিশ্চিত করে বলেন, দ্রুত পণ্য খালাসের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।

307 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন