১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
১৭ বছরের মধ্যে সর্বনিম্ন পাশের হার, ইংরেজি-গণিতে বিপর্যয় দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী পর্যটনকেন্দ্র ঝালকাঠির ভাসমান পেয়ারার বাজার পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত সিলেটে ৯ জনের প্রাণহানির মামলা, বেঙ্গল-ইউনিকের রেজিস্ট্রেশন বাতিল মহেশখালীর পথে প্রধানমন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সহ-সভাপতি এম জহির, সাঈদ পান্থ সাধারণ সম্পাদক নির্বাচিত জনগণের আস্থা অর্জন ও আইনশৃঙ্খলার উন্নয়নই অগ্রাধিকার: বিএমপি কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ মঞ্চে একজন শিল্পীর দিকে বোতল ছুড়ে মারা হবে এমনটি কখনও ভাবিনি, তবুও বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে চাই ইরান-ওমান আলোচনা ঘিরে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে রূপান্তরের অঙ্গীকার আনসার-ভিডিপির

৩০০ পরিবারের পাশে হিরো আলম

আপডেট: এপ্রিল ২০, ২০২১

নিজস্ব প্রতিবেদক:: সোশ্যাল মিডিয়ায় আলোচিত নাম হিরো আলম। অভিনয়ের বাইরে বিভিন্ন সময় মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। করোনার এই কঠিন সময়ে আরও একবার অসহায় মানুষের পাশে দাঁড়ালেন হিরো আলম।

 

নিজ এলাকা বগুড়ার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে গতকাল থেকে আজ পর্যন্ত মোট ৩০০ পরিবারকে ইফাতার সামগ্রী বিতরণ করেছেন তিনি। এর মধ্যে ছিল মুড়ি, ছোলা, খেজুর, চিনি, শুকনো বুন্দিয়াসহ প্রয়োজনীয় সামগ্রী।

 

হিরো আলম বলেন, ‘আমি খুব বেশি কিছু করতে পারিনি। আমার সামর্থ্য মতো চেষ্টা করেছি, রোজার মাসে মানুষদের পাশে দাঁড়াতে।’

 

তিনি আরও জানান, শুধু রোজার মাসেই নয়। ঈদের সময়েও তিনি অসহায় মানুষদের পাশে থাকবেন।

হিরো আলমের ভাষ্য, ‘করোনা পরিস্থিতে অনেক মানুষ আর্থিক সংকটে রয়েছে। আমি চেষ্টা করছি তাদের পাশে দাঁড়াতে। ঈদে পরিকল্পনা রয়েছে সেমাই, চিনিসহ শাড়ি, লুঙ্গি বিতরণ করার।’

368 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন