১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
১৭ বছরের মধ্যে সর্বনিম্ন পাশের হার, ইংরেজি-গণিতে বিপর্যয় দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী পর্যটনকেন্দ্র ঝালকাঠির ভাসমান পেয়ারার বাজার পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত সিলেটে ৯ জনের প্রাণহানির মামলা, বেঙ্গল-ইউনিকের রেজিস্ট্রেশন বাতিল মহেশখালীর পথে প্রধানমন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সহ-সভাপতি এম জহির, সাঈদ পান্থ সাধারণ সম্পাদক নির্বাচিত জনগণের আস্থা অর্জন ও আইনশৃঙ্খলার উন্নয়নই অগ্রাধিকার: বিএমপি কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ মঞ্চে একজন শিল্পীর দিকে বোতল ছুড়ে মারা হবে এমনটি কখনও ভাবিনি, তবুও বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে চাই ইরান-ওমান আলোচনা ঘিরে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে রূপান্তরের অঙ্গীকার আনসার-ভিডিপির

হেফাজতের প্রতি দুর্বলতা দেখানোর সুযোগ নেইঃ জাহাঙ্গীর কবির নানক

আপডেট: এপ্রিল ২০, ২০২১

নিজস্ব সংবাদদাতা // হেফাজতের প্রতি দুর্বলতা দেখানোর সুযোগ নেই বলে মন্তব্য করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।

তিনি বলেছেন, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিনে যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছেন, জাতীয় মসজিদ প্রাঙ্গণকে যারা রক্তাক্ত করেছেন, বিশৃঙ্খলা করে অগ্নিসংযোগ করেছেন, তাদের প্রতি দুর্বলতা দেখানোর কোনও সুযোগ নেই।’

মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের ফ্রি অক্সিজেন সেবা সার্ভিস প্রদানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নানক বলেন, যারা ধর্মের নাম ব্যবহার করে এ দেশের ধর্মপ্রাণ মুসলমানদের বিপথে নিতে চান তারা মতলববাজ। তাদের বরদাশত করা হবে না। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এ ধরনের মতবাদকে প্রতিহত করতে হবে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের দিকে ইঙ্গিত করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, ‘যেখানেই একটু কচুরিপানা ধরে সেখানে বিএনপি দেখে একটু পার হওয়া যায় কিনা। তাদের এই ধরনের রাজনীতির কারণে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

 

তাই এ দেশের মানুষ বিএনপির কোনও আন্দোলন সংগ্রামে সাড়া দেয় না। তাদের কঠোরভাবে বলতে চাই, যারা এই দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়েছেন বা যারাই এর সঙ্গে জড়িত আছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।’

অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম বলেন, ‘জামায়াত- বিএনপি-হেফাজত ইসলাম একই মুদ্রার এপিঠ-ওপিঠ।

তারা বাংলাদেশের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে, আমাদের জাতীয় সংগীতের বিরুদ্ধে, জাতীয় পতাকার বিরুদ্ধে। তারা বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায়। কেউ ধর্মকে ঢাল করে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারবে না। সন্ত্রাসীদের বিরুদ্ধে সরকার অবস্থান নিয়েছে।

যে কেউ ০৯৬১১৯৯৭৭৭ হটলাইন নম্বরে ফোন করলে স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে ফ্রি অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করা হবে।

398 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন