৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
পরীক্ষা কেন্দ্রের টয়লেটেও নকল পাওয়া গেলে কর্তৃপক্ষ দায়ী থাকবে: শিক্ষামন্ত্রী রাজধানীতের নারীদের জন্য বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর আধুনিক সাংবাদিকতার কারিগর কাজী নাসির উদ্দিন বাবুল এর ২য় মৃত্যুবার্ষিকী আজ আসুন শপথ নেই, আমাদের কাজগুলো হবে মানুষের কল্যাণে: প্রধানমন্ত্রী ‘এমপি-মন্ত্রীরা যেদিন ঢাকা মেডিকেলে চিকিৎসা নেবেন, সেদিনই স্বাস্থ্যখাতের দুর্দশা কাটবে’ প্রাথমিকে ফিরছে বৃত্তি, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে ভূমিকম্প অনুভূত গত বছরের প্রাথমিক বৃত্তি পরীক্ষা এপ্রিলে, সুযোগ পাচ্ছে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরাও

সেনা মোতায়েন বাড়িয়েছে রাশিয়া

আপডেট: এপ্রিল ২১, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক ।। ইউক্রেন সীমান্তে সেনা মোতায়েন বাড়িয়েছে রাশিয়া। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জন কিরবি দাবি করেছেন, ইউক্রেনের সীমান্তবর্তী এলাকায় সেনা সংখ্যা বাড়িয়েই চলেছে রাশিয়া।

 

তিনি পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে বলেন, গত দু’সপ্তাহ ধরে রাশিয়া ইউক্রেন-সীমান্তবর্তী ক্রিমিয়া উপত্যকায় ক্রমবর্ধমান হারে সেনা মোতায়েন করে যাচ্ছে।

 

কিরবি দাবি করেন, ২০১৪ সালে ক্রিমিয়াকে রুশ ফেডারেশনে একীভূত করার সময় ওই উপত্যকায় রাশিয়ার যত সেনা মোতায়েন করা হয়েছিল এবার সে সংখ্যা ছাড়িয়ে গেছে। তবে তিনি রুশ সেনা সংখ্যা সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি।

 

পেন্টাগনের মুখপাত্র এমন সময় এ দাবি করলেন যখন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল মঙ্গলবার দাবি করেছেন, ইউক্রেন সীমান্তে দেড় লাখ সেনা মোতায়েন করেছে রাশিয়া।

 

অবশ্য তার এ বক্তব্যের কিছুক্ষণ পর ইইউর এক কর্মকর্তা এ বক্তব্য সংশোধন করে ইউক্রেন সীমান্তে রাশিয়ার সেনা সংখ্যাকে এক লাখ বলে উল্লেখ করেন।

 

এর আগে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শুইগো ইউক্রেন সীমান্তে তার দেশের সেনা সমাবেশ সম্পর্কে বলেন, আমেরিকা ও ন্যাটোর উসকানিমূলক পদক্ষেপের মোকাবিলায় সামরিক মহড়া চালানোর লক্ষ্যে সীমান্তে এসব সেনা পাঠানো হয়েছে।

310 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন