২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

শিরোনাম
কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে অবৈধভাবে বালু উত্তোলন, সাংবাদিকের ভিডিও বার্তা পেয়ে ব্যবস্থা নিলো প্রশাসন বরিশালে সাংবাদিকদের স্বার্থ সুরক্ষায় গঠন করা হলো ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’ ইংল্যান্ড ভুলেই গিয়েছিল ‘অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স’ জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর নেতৃত্বে পরিচ্ছন্ন বাসযোগ্য নগর গড়তে সারাদেশে কাজ করবেন বিডি-ক্লিন সদস্যরা বিপৎসীমার ওপরে তিন নদীর পানি, নতুন এলাকায় বন্যার শঙ্কা বরিশালে বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমবাপ্পের পর দেম্বেলের গোল, ২–০ গোল ফ্রান্সের জয় ব্রাজিল শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে জিতবে কি না, ভবিষ্যদ্বাণী সুপার কম্পিউটারের

সিরিয়ার সামরিক পোস্ট গুড়িয়ে দিলো ইসরায়েল

আপডেট: জুন ২, ২০২১

বিজয় ডেস্ক ॥ ইসরায়েলের সেনাবাহিনী, সিরিয়ার একটি সামরিক পোস্ট গুড়িয়ে দিয়েছে। মঙ্গলবার দেশটির সেনাবাহিনী জানিয়েছে, ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে ওই পোস্টটি গুড়িয়ে দেয়া হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর একজন মুখপাত্র বলেছেন, এ বছর এটা এ ধরনের তৃতীয় অভিযান। খবর আল আরাবির।

ওই মুখপাত্র আভিচে আদরায়ি টুইটারে লিখেন, গোলান মালভূমিতে আলফা লাইনের পশ্চিমে একটি ইসরায়েলি এলাকায় সিরিয়ার সেনাবাহিনী একটি অগ্রসর পর্যবেক্ষণ পোস্ট গুড়িয়ে দিয়েছে সেনাবাহিনী। যে এলাকায় ওই পোস্টটি গুড়িয়ে দেয়া হয়েছে সেটা দুই দেশের মধ্যে বাফার জোনে অবস্থিত। ওই এলাকাটি জাতিসংঘের শান্তিরক্ষীরা টহল দেয়।

তিনি বলেন, ইসরায়েলি বাহিনী হামলা চালিয়ে ওই পোস্টটি উড়িয়ে দেয়। ইহুদি রাষ্ট্রটি তাদের ‘সার্বভৌমত্ব খর্ব হয় এমন কোনও কিছু সহ্য’ করবে না বলেও জানান তিনি। তবে এ ঘটনা কোনও হতাহতের ঘটনা ঘটেছে কিনা জানাননি তিনি।

 

২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকেই দেশটি কয়েকশ’ বার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলার বেশিরভাগই ইরান এবং লেবাননের হিজবুল্লাহ সমর্থিত মিলিশিয়াদের লক্ষ্য করে চালানো হয়েছে। সিরিয়ার সরকারি বাহিনীর ওপরও হামলা চালায় ইসরায়েল। তবে এসব হামলার কথা সাধারণত স্বীকার করে না ইসরায়েল।

1625 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন