১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
ইংল্যান্ড ভুলেই গিয়েছিল ‘অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স’ জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর নেতৃত্বে পরিচ্ছন্ন বাসযোগ্য নগর গড়তে সারাদেশে কাজ করবেন বিডি-ক্লিন সদস্যরা বিপৎসীমার ওপরে তিন নদীর পানি, নতুন এলাকায় বন্যার শঙ্কা বরিশালে বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমবাপ্পের পর দেম্বেলের গোল, ২–০ গোল ফ্রান্সের জয় ব্রাজিল শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে জিতবে কি না, ভবিষ্যদ্বাণী সুপার কম্পিউটারের প্রতিশোধ ও আমেরিকা ধ্বংস হোক স্লোগানে প্রকম্পিত মোসাল্লা ইরানে ফের ভয়াবহ হামলা চালাল যুক্তরাষ্ট্র

সাবেক ছাত্রলীগের সহ-সভাপতির ইয়াবা সেবনের ছবি ফেসবুকে

আপডেট: মে ৫, ২০২১

মানিকগঞ্জ প্রতিনিধি>> মানিকগঞ্জের শিবালয় উপজেলা ছাত্রলীগের সদ্য সাবেক সহ সভাপতি নাজমুল হাসান মিমের ইয়াবা সেবনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

 

এ নিয়ে দলীয় ফোরাম ও সচেতন মহলে তীব্র সমালোচনার ঝড় বইছে।

 

জানা যায়, বুধবার (৫ মে) দুপুর থেকে বিভিন্ন ফেসবুক আইডিতে নাজমুল হাসান মিমের ইয়াবা সেবনের ছবি ছড়িয়ে পড়ে। এ নিয়ে ফেসবুকে অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন।

 

নাজমুল হাসান মিম শিবালয় উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল কুদ্দুসের ছেলে। তিনি শিবালয় উপজেলা ছাত্রলীগের সদ্য বিদায়ী সহ সভাপতি।

 

এ বিষয়ে সদ্য সাবেক ছাত্রলীগ নেতা নাজমুল হাসান মিমের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি এ সবের সাথে জড়িত নই। ফেসবুকে ইয়াবা সেবনের ছবি আমার নয়। কেউ শত্রুতা মূলক আমার সুনাম ক্ষুন্ন করার উদ্দেশ্যে ছবি এডিট করে ফেসবুকে গুজব ছড়াচ্ছে।

 

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি কাজী রাজু আহমেদ বুলবুল বলেন, কোন মাদক সেবনকারীদের ছাত্রলীগে জায়গা নাই। মিম ছাত্রলীগের শিবালয় উপজেলা ছাত্রলীগের সদ্য সাবেক সহ সভাপতি।

 

সে কখনো ছাত্রলীগের আদর্শে ছাত্রলীগ করেনি, সে যতদিন উপজেলা ছাত্রলীগের সাথে জড়িত ছিল ততদিন ভাই লীগ হিসেবে রাজনীতি করেছে।

328 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন