১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
‘মনে হচ্ছে আবার সেই শিক্ষাজীবনে ফিরে গেছি’ পাহাড়ে জুম উৎসব ৭ নভেম্বর: ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশাল বিএনপির উদ্যোগে বর্নাঢ্য র‍্যালী অনুষ্ঠিত ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহিদ জিয়া, এ শিল্পের প্রতি বিএনপির দরদ বেশি: তথ্য প্রতিমন্ত্রী কৃষিপণ্যে আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসবে বাংলাদেশ: কৃষিমন্ত্রী বন্দরটিলা নয়ারহাট এলাকায় বালিকা বিদ্যালয়ের জায়গা পরিদর্শনে চসিক প্রশাসক ডাঃ শাহাদাত হোসেন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ অভিযানে জব্দকৃত ৫ হাজার ইলিশ ১২শ অসহায় মানুষকে বিতরণ করলেন ইউএনও রাসেল ইকবাল

সাংবাদিক আকতার ফারুক শাহিনের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে কঠোর আন্দোলন

আপডেট: জুলাই ১৪, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশালঃ দৈনিক যুগান্তর ও এনটিভি বরিশাল ব্যুরো চিপ বিশিষ্ট সাংবাদিক আকতার ফারুক শাহিনের বিরুদ্ধে মানহানি মামলা প্রত্যাহার না হলে বিএনপি নেত্রী বিলকিস আক্তার জাহান শিরিনের সব সংবাদ বর্জনের হুমকি দিয়েছেন বরিশালের সাংবাদিক নেতারা। রোববার নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধন করে বরিশালের সাংবাদিক সমাজ। পরে সাংবাদিক নেতারা জেলা প্রশাসকের দপ্তরে গিয়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন।

বক্তারা বলেন, সংবাদ প্রকাশ হলেই মামলা দেওয়া স্বাধীন সাংবাদিকতার জন্য মারাত্মক হুমকি ও ফ্যাসিবাদের নমুনা। মামলা করে গণমাধ্যমের কণ্ঠ রোধ করা যাবে না– তার প্রমাণ জুলাই অভ্যুত্থান। কোনো সংবাদ নিয়ে অভিযোগ থাকলে বিক্ষুব্ধ ব্যক্তি প্রেস কাউন্সিলে যেতে পারেন। তা না করে সংবাদকর্মীর বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা দেওয়ার মানে স্বাধীন সাংবাদিকতাকে দমন করার অপচেষ্টা। সাংবাদিক ফারুক শাহিনের বিরুদ্ধে মামলা দ্রুত প্রত্যাহার না হলে তারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

সেখানে বক্তব্য দেন বরিশাল প্রেস ক্লাবের সাবেক সভাপতি মানবেন্দ্র বটব্যাল, কাজী মেহেরুন্নেছা বেগম ও কাজী আল মামুন, বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক নুরুল আলম ফরিদ, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সুশান্ত ঘোষ, ন্যাশনাল ডেইলিজ ব্যুরো চিফ অ্যাসোসিয়েশন-বরিশালের সভাপতি পুলক চ্যাটার্জি, বরিশাল প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, বরিশাল ইলেকট্রনিকস্ মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মুরাদ আহম্মেদ, বরিশাল টেলিভিশন মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি হুমায়ুন কবির, সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ আলাউদ্দিন ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হিরা, বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি নিকুঞ্জ বালা পলাশ, সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি সাইফুর রহমান মিরণ প্রমুখ।

537 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন