২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
ইরানে ফের ভয়াবহ হামলা চালাল যুক্তরাষ্ট্র ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেন করার দাবি তিন কিলোমিটারজুড়ে মানববন্ধন অনুষ্ঠিত বরিশালের ঐতিহ্যবাহী পিআরসি ইনষ্টিটিউশনের সভাপতি হলেন অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন সব শঙ্কা কাটিয়ে স্কটল্যান্ড ম্যাচেই ফিরছেন নেইমার পদ্মা ব্যারাজ প্রকল্প : কৃষি ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনা যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এইচ এম তসলিম উদ্দিনকে অভিনন্দন জানালেন জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক ইমতিয়াজ চৌধুরী ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারালো বাংলাদেশ বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে

শাহবাগে তোপের মুখে আসিফ মাহমুদ

আপডেট: মার্চ ১১, ২০২৬

অনলাইন নিউজ: রাজধানীর শাহবাগে তোপের মুখে পড়েন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে রাজধানীতে ঈদুল ফিতরের কর্মসূচি ঘোষণা-সংক্রান্ত এক সংবাদ সম্মেলন শেষে এক যুবক আসিফ মাহমুদের কাছে বন্যার ত্রাণের টাকার হিসাব দাবি করলে এই পরিস্থিতির সৃষ্টি হয়।

এদিকে, ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, সংবাদ সম্মেলন শেষ করে আসিফ মাহমুদ যখন সভাস্থল ত্যাগ করছিলেন, তখন এক ব্যক্তি সামনে এগিয়ে এসে বন্যার ফান্ডের টাকার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন। ওই ব্যক্তি সরাসরি জানতে চান, বন্যার সময় যে অর্থ সংগ্রহ করা হয়েছিল, সেই টাকার হিসাব কি এখন পাওয়া যাবে? ওই টাকাগুলো এখন কোথায়?

আকস্মিক এই প্রশ্নে সেখানে উপস্থিত এনসিপি নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দু-পক্ষের মধ্যে ব্যাপক হট্টগোল শুরু হয়। তবে ভিডিওতে এই প্রশ্নের কোনো উত্তর দিতে দেখা যায়নি আসিফ মাহমুদকে।

ঘটনাস্থলে উত্তেজিত ওই ব্যক্তি সাংবাদিকদের কাছে নিজেকে ‘জুলাই অভ্যুত্থানের যোদ্ধা’ হিসেবে পরিচয় দেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বন্যার আমানত হিসেবে দেওয়া টাকা কোথায় গেল, তা জানার অধিকার কি আমার নেই? উনি কোটি টাকার গাড়িতে চড়েন, এই অর্থের উৎস কী?

179 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন