১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
বরিশাল আদালতের বিচারক নিখোঁজ, উদ্ধার তৎপরতা চালাচ্ছে পুলিশ পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ইপিজেড থানা যুবদলের বিক্ষোভ মিছিল ‘মনে হচ্ছে আবার সেই শিক্ষাজীবনে ফিরে গেছি’ পাহাড়ে জুম উৎসব ৭ নভেম্বর: ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশাল বিএনপির উদ্যোগে বর্নাঢ্য র‍্যালী অনুষ্ঠিত ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহিদ জিয়া, এ শিল্পের প্রতি বিএনপির দরদ বেশি: তথ্য প্রতিমন্ত্রী কৃষিপণ্যে আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসবে বাংলাদেশ: কৃষিমন্ত্রী বন্দরটিলা নয়ারহাট এলাকায় বালিকা বিদ্যালয়ের জায়গা পরিদর্শনে চসিক প্রশাসক ডাঃ শাহাদাত হোসেন

লেবাননে ২২ গোলা ছুড়ল ইসরায়েল, নতুন উত্তেজনা

আপডেট: মে ১৮, ২০২১

বিজয় ডেস্ক ॥ যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যখন ইসরায়েল ও হামাসকে চাপ দিয়ে যাচ্ছেন, তখন নতুন করে আরেকটি সীমান্তে উত্তেজনা বাড়ছে। কেননা এবার লেবাননে গোলা ছুড়েছে ইসরায়েল। সোমবার (১৭ মে) ইসরায়েল থেকে লেবাননের দিকে ২২টি গোলা ছোড়া হয়েছে বলে জানিয়েছে লেবাননের একটি নিরাপত্তা সূত্র।

অন্যদিকে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলে এখন পর্যন্ত ছয়টি রকেট ছোড়ার কথা জানিয়েছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। খবর আল-জাজিরার।

গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ২১২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের মধ্যে ৬১টি শিশুও রয়েছে। আহত হয়েছেন দেড় হাজারেরও বেশি মানুষ। আর হামাসের হামলায় ইসরায়েলে দুটি শিশুসহ ১০ জন নিহত হয়েছেন।

লেবাবনে জাতিসংঘের অন্তবর্তী বাহিনী (ইউএনআইএলআইএল) জানিয়েছে, দক্ষিণ লেবাননের রাশায় আল-ফোকার থেকে রকেট ছোড়ার ঘটনা শনাক্ত করা হয়েছে। উত্তেজনা কমাতে ও সর্বোচ্চ সংযম অবলম্বনের আহ্বান জানাতে দুই পক্ষের সঙ্গেই যোগাযোগ করেছেন ইউএনআইএলআইএল প্রধান।

এদিকে ইসরায়েলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তৃতীয়বারের মতো ফোনালাপ করেছেন বাইডেন।

হোয়াইট হাউস জানিয়েছে, ‘নিরাপদ বেসামরিক লোকজনের সুরক্ষা নিশ্চিতে সব ধরনের চেষ্টা করতে ইসরায়েলকে উৎসাহিত করছেন বাইডেন। এ সময়ে দুই নেতা হামাস ও ফিলিস্তিনি সন্ত্রাসীদের বিরুদ্ধে সামরিক অভিযানের অগ্রগতি নিয়ে আলোচনা করেন।’

1755 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন