২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম
বরিশালে লাল শাপলা দেখতে নেমে কলেজছাত্রের মৃত্যু কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে অবৈধভাবে বালু উত্তোলন, সাংবাদিকের ভিডিও বার্তা পেয়ে ব্যবস্থা নিলো প্রশাসন বরিশালে সাংবাদিকদের স্বার্থ সুরক্ষায় গঠন করা হলো ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’ ইংল্যান্ড ভুলেই গিয়েছিল ‘অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স’ জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর নেতৃত্বে পরিচ্ছন্ন বাসযোগ্য নগর গড়তে সারাদেশে কাজ করবেন বিডি-ক্লিন সদস্যরা বিপৎসীমার ওপরে তিন নদীর পানি, নতুন এলাকায় বন্যার শঙ্কা বরিশালে বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমবাপ্পের পর দেম্বেলের গোল, ২–০ গোল ফ্রান্সের জয়

লন্ডনে বাংলাদেশি যুবকের আযান শুনে মুগ্ধ সবাই প্রশংসায় আরব মিডিয়া

আপডেট: মে ৮, ২০২১

নিজস্ব প্রতিবেদক>> লন্ডনের ঐতিহ্যবাহী টাওয়ার ব্রিজে আয়োজিত যুক্তরাজ্যে একটি সর্ব ধর্মীয় অনুষ্ঠানে শুক্রবার (৭ মে) ইফতারির আগে আজান দিয়ে সবাইকে মুগ্ধ করেন বাংলাদেশি-বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক কাজি শফিকুর রহমান (৩৫)।

 

এ নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী সংবাদমাধ্যম আরব নিউজ।

 

প্রতিবেদনে উল্লেখ করা হয়, মক্কার পবিত্র মসজিদের মুয়াজ্জিন শেখ আলী আহমাদ মোল্লার অবিকল সুরে শফিকুরের আজানের ধ্বনি শোনে সবাই অবাক হয়ে যান।

 

১৯৭৫ সাল থেকেই পবিত্র মক্কা নগরীর মসজিদে আজান দিচ্ছেন মুয়াজ্জিন শেখ আলী আহমাদ মোল্লা। তার কণ্ঠ সারা বিশ্বে প্রশংসিত। ছোটবেলা থেকেই আজান দেয়ার অভ্যাস কাজি শফিকুর রহমানের।

 

শুক্রবার টাওয়ার হ্যামলেটস হোমস, ইস্ট লন্ডন মস্ক, লন্ডন মুসলিম সেন্টার ও টাওয়ার হ্যামলেটস ইন্টারফেইথ ফোরাম যৌথভাবে ওই ইফতার পার্টির আয়োজন করে।

 

বাংলাদেশি-বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক কাজি শফিকুর রহমান মূলত ব্যবসায়ী।ইফতারির আগে অনুষ্ঠানে হঠাৎ করেই তাকে আজান দিতে বলা হয়।

 

এ সময় তার আজানের সুর অনুষ্ঠানে মুগ্ধতা ছড়ায়। অনেকেই তা ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে দিয়েছেন।

টাওয়ার ব্রিজে আজান দিতে পেরে খুশি শফিকুর রহমানও।

410 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন