৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

শিরোনাম
রাষ্ট্রের মালিক জনগণ; আমরা তাদের সেবক মাত্র: চট্টগ্রামে তথ্য ও সম্প্রচার মন্ত্রী পরীক্ষা কেন্দ্রের টয়লেটেও নকল পাওয়া গেলে কর্তৃপক্ষ দায়ী থাকবে: শিক্ষামন্ত্রী রাজধানীতের নারীদের জন্য বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর আধুনিক সাংবাদিকতার কারিগর কাজী নাসির উদ্দিন বাবুল এর ২য় মৃত্যুবার্ষিকী আজ আসুন শপথ নেই, আমাদের কাজগুলো হবে মানুষের কল্যাণে: প্রধানমন্ত্রী ‘এমপি-মন্ত্রীরা যেদিন ঢাকা মেডিকেলে চিকিৎসা নেবেন, সেদিনই স্বাস্থ্যখাতের দুর্দশা কাটবে’ প্রাথমিকে ফিরছে বৃত্তি, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে ভূমিকম্প অনুভূত

লকডাউনে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালুর সিদ্ধান্ত

আপডেট: এপ্রিল ২০, ২০২১

নিজস্ব প্রতিবেদক:: দেশে চলমান লকডাউনে অভ্যন্তরীণ রুটের বন্ধ থাকা ফ্লাইট চালানোর ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী বৃহস্পতিবার থেকে বিমানের ফ্লাইটগুলো চলতে শুরু করবে। আজ মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিমানের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম, পিআর) তাহেরা খন্দকার।

 

তিনি বলেন, ‘আগামী বৃহস্পতিবার ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, বরিশাল, যশোর, সৈয়দপুর রুটে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিস্তারিত তথ্য ও টিকেট সংগ্রহের জন্য যাত্রীদের বিমানের বিক্রয় অফিসে যোগাযোগের অনুরোধ করা যাচ্ছে।’

 

এর আগে আগামীকাল বুধবার থেকে অভ্যন্তরীণ সব রুটে সীমিত পরিসরে ফ্লাইট চলাচলের অনুমতি দেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

 

এদিকে, জরুরি কাজে নিয়োজিত যাত্রীদের প্রয়োজনের কথা বিবেচনায় রেখে ইউএস-বাংলা এয়ারলাইন্সকে চীনের গুয়াংজু রুটে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে বেবিচক। এ ছাড়া প্রবাসীদের জন্য পাঁচ দেশ-সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, কাতার ও ওমানের বিশেষ ফ্লাইটগুলো আগের মতোই চলবে বলে বেবিচেক জানিয়েছে।

 

প্রসঙ্গত, গত ৫ এপ্রিল থেকে সরকার ঘোষিত বিধিনিষেধের মধ্যে অভ্যন্তরীণ রুটের ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। সর্বাত্মক লকডাউনের কারণে ১৪ এপ্রিল থেকে আন্তর্জাতিক রুটের ফ্লাইটও বন্ধ ঘোষণা করা হয়।

318 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন