৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

শিরোনাম
২০৪২ সাল পর্যন্ত তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন: জয়নুল আবদিন ফারুক তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক হতে চান বিএনপির ১০ নেতা! ২৭২০৪ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো ট্যাংকার, আসছে আরও চারটি জাকাত ব্যবস্থাপনায় আলেম-ওলামাদের নিয়ে কমিটি গঠনের সুপারিশ সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: যুবদল নেতা তসলিম উদ্দিন মির্জা আব্বাসকে নিয়ে মানহানিকর বক্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা হাদি হত্যার প্রধান আসামি ফয়সালসহ দুইজন ভারতে গ্রেপ্তার প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর তথ্য নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে শিক্ষা অধিদপ্তর

মাস্ক ছাড়া মসজিদে শিশু, দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

আপডেট: এপ্রিল ১৭, ২০২১

নিজস্ব প্রতিবেদক:: এক শিশু মসজিদে মাস্ক পরে না যাওয়ায় দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার মাদারীপুরের রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের কোদালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় একজনকে ফরিদপুর শেখ মুজিবুর রহমান হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রাজৈর থানায় মামলার পর দুজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী জানায়, গতকাল দুপুরে উপজেলার কোদালিয়া গ্রামের হাওলাদার বাড়ি জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে মসজিদ থেকে বের হয়ে আসে মুসল্লিরা। এ সময় এক শিশুর মসজিদে মাস্ক না পরে যাওয়াকে কেন্দ্র করে ওই এলাকার প্রবাসী জহিরুল ইসলাম ও লোকমান হোসেনের সঙ্গে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এ ঘটনার কথা এলাকায় ছড়িয়ে পড়লে বিকেলে দুই পক্ষের লোকজন দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের ১০ জন আহত হয়।

আহতরা হলেন প্রবাসী জহিরুল ইসলাম (৩০), সৌরভ ( ২৬), শাকিব খান (২০), শামীম বয়াতী (৩৫), সাদ্দাম হাওলাদারকে (২৫) রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করা হয়। এ ঘটনায় গুরুতর আহত বেলাল হাওলাদারকে (২৫) ফরিদপুর শেখ মুজিবুর রহমান হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ বিষয়ে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাদী বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ দুজনকে আটক করেছে।

 

358 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন