২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে অবৈধভাবে বালু উত্তোলন, সাংবাদিকের ভিডিও বার্তা পেয়ে ব্যবস্থা নিলো প্রশাসন বরিশালে সাংবাদিকদের স্বার্থ সুরক্ষায় গঠন করা হলো ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’ ইংল্যান্ড ভুলেই গিয়েছিল ‘অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স’ জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর নেতৃত্বে পরিচ্ছন্ন বাসযোগ্য নগর গড়তে সারাদেশে কাজ করবেন বিডি-ক্লিন সদস্যরা বিপৎসীমার ওপরে তিন নদীর পানি, নতুন এলাকায় বন্যার শঙ্কা বরিশালে বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমবাপ্পের পর দেম্বেলের গোল, ২–০ গোল ফ্রান্সের জয় ব্রাজিল শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে জিতবে কি না, ভবিষ্যদ্বাণী সুপার কম্পিউটারের

মাটিতে শুয়ে রয়েছেন করোনা রোগী, গাছের ডালে স্যালাইনের বোতল!

আপডেট: মে ৭, ২০২১

নিজস্ব প্রতিবেদক>> রাস্তার ধারে খোলা মাঠে প্লাস্টিকের শিটে শুয়ে রয়েছেন বহু রোগী, গাছের ডালে ঝুলিয়ে রাখা হয়েছে স্যালাইনের (আই ভি ফ্লুইড) বোতল! ভারতের মধ্যপ্রদেশের আগর-মালওয়া জেলায় এভাবেই করোনাভাইরাসে আক্রান্ত রোগীর চিকিৎসা চলছে!

 

আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, সরকারি হাসপাতালে যেতে নারাজ স্থানীয় মানুষ। তাই বেছে নিয়েছেন এলাকার হাতুড়ে ডাক্তারদের এই বিপজ্জনক চিকিৎসা ব্যবস্থা। সেখানে সঠিক ওষুধ বা বিদ্যুৎ কোনও কিছুরই ব্যবস্থা নেই, নেই নূন্যতম সামাজিক দূরত্ব। মাস্ক পর্যন্ত দেখা যাচ্ছে না বেশিরভাগ মানুষের মুখে।

 

আগর-মালওয়া জেলার ধনিয়াখেড়ি গ্রামের কাছে হাইওয়ে থেকে মাত্র ২০০ মিটার দূরে এক কমলালেবুর বাগানে এভাবেই আশেপাশের ১০টি গ্রামের মানুষকে চিকিৎসা দেওয়া হচ্ছে। অথচ জায়গাটি মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল থেকে মাত্র ২০০ কিলোমিটার দূরে।

 

স্থানীয়রা সংবাদমাধ্যমটিকে জানিয়েছে, গ্রামবাসীরা সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য যেতে ভয় পাচ্ছেন। তাদের দাবি, সরকারি হাসপাতালের কোভিড ওয়ার্ডে অব্যবস্থাপনায় মৃত্যু হচ্ছে অনেকের। ফলে তারা হাসপাতালে নিরাপদ বোধ করছেন না।

 

এ বিষয়ে স্থানীয় ব্লক মেডিকেল অফিসার মণীশ কুরিল বলেন, সরকারের অবিলম্বে এই সমস্ত হাতুড়ে ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিৎ। আর সকলের প্রতি অনুরোধ, কোভিডের লক্ষণ দেখা দিলে সঠিক চিকিৎসাপদ্ধতি মেনে চলুন। নয়তো বড় দেরি হয়ে যাবে।

 

জেলার চিফ মেডিক্যাল অফিসার ডক্টর সমন্দর সিংহ মালব্য জানান, ঘটনাটির তদন্ত চলছে। এছাড়া এ বিষয়ে এখন পর্যন্ত পুলিশের কাছে চারটি অভিযোগ জমা পড়েছে বলে জানা গেছে।

443 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন