২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

শিরোনাম
কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে অবৈধভাবে বালু উত্তোলন, সাংবাদিকের ভিডিও বার্তা পেয়ে ব্যবস্থা নিলো প্রশাসন বরিশালে সাংবাদিকদের স্বার্থ সুরক্ষায় গঠন করা হলো ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’ ইংল্যান্ড ভুলেই গিয়েছিল ‘অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স’ জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর নেতৃত্বে পরিচ্ছন্ন বাসযোগ্য নগর গড়তে সারাদেশে কাজ করবেন বিডি-ক্লিন সদস্যরা বিপৎসীমার ওপরে তিন নদীর পানি, নতুন এলাকায় বন্যার শঙ্কা বরিশালে বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমবাপ্পের পর দেম্বেলের গোল, ২–০ গোল ফ্রান্সের জয় ব্রাজিল শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে জিতবে কি না, ভবিষ্যদ্বাণী সুপার কম্পিউটারের

মর্মান্তিক: ভারতে রাস্তায় লাশ ছিঁড়ে খাচ্ছে কুকুর, ছবি ভাইরাল

আপডেট: এপ্রিল ২৯, ২০২১

নিজস্ব প্রতিবেদকঃ বিপর্যস্ত ভারতের রাজধানী দিল্লিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন অনেকে। সেই মৃতদেহগুলোর কোনো কোনোটা সৎকার করতে সময় যাচ্ছে প্রায় একদিনের মতো।

 

শ্মশানের দরজায় দরজায় ঘুরে জায়গা না পেয়ে কেউ কেউ আবার বরফ চাপা দিয়ে ৪৮ ঘণ্টাও বাড়িতে মৃতদেহ রেখে দিচ্ছেন।

 

এরইমধ্যে দিল্লির রাস্তায় দেখা মিলেছে মর্মান্তিক এক দৃশ্যের। একটি ছবি ভাইরাল হয়েছে, যেটিতে দেখা যাচ্ছে, শ্মশানে সৎকারের অপেক্ষায় রাস্তায় লাইনে থাকা একটি মৃতদেহ খুবলে খাচ্ছে কুকুর।

 

গত রোববার দিল্লির গাজিয়াবাদের হিন্দোন শ্মশান ঘাটের সামনে ঘটনাটি ঘটে।

 

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, মৃত ওই ব্যক্তি দিল্লির গাজিয়াবাদ জেলার জজ আদালতে চাকরি করতেন। গত বৃহস্পতিবার তিনি করোনায় আক্রান্ত বলে শনাক্ত হন।

 

পরে শ্বাসকষ্ট শুরু হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। একপর্যায়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৫১ বছর বয়সী ওই ব্যক্তি।

 

ত্রিলোকি সিং নামে ওই ব্যক্তির এক সহকর্মী সংবাদমাধ্যমটিকে জানান, গত বৃহস্পতিবার করোনা শনাক্ত হওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে গত শনিবার সন্ধ্যায় তাকে সন্তোষ মেডিকেল কলেজে ভর্তি করা হয়।

 

কিন্তু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন গভীর রাতে তিনি হৃদরোগে আক্রান্ত হন এবং রাত ১টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে পিপিই কিট পরিয়ে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করে হাসপাতাল।

 

পরদিন সকাল ৮টার দিকে মৃতদেহ সৎকারের জন্য গাজিয়াবাদের হিন্দোন শ্মশানে নেওয়া হয়। কিন্তু বিপুল সংখ্যক মানুষের মৃত্যুর কারণে তখন শ্মশানের সামনে অনেক লম্বা লাইন।

 

বাধ্য হয়েই অন্য মৃতদেহের মতো ওই ব্যক্তির লাশও রাখা হয় লাইনে। সেখানেই একটি কুকুর তার মরদেহ ছিঁড়ে খাওয়া শুরু করে। তীব্র গরমের কারণে ওই ব্যক্তির পরিবারের সদস্যরা পাশেই একটি ছাউনির নিচে থাকলেও বিষয়টি তারা খেয়াল করেননি।

 

এদিকে মৃতদেহে কুকুরের কামড়ানোর সেই ছবি এবং সংবাদ গণমাধ্যমসহ প্রকাশ্যে আসায় বিব্রতকর অবস্থায় দিল্লি সরকার পড়েছে বলে দ্য হিন্দুর খবরে বলা হয়েছে।

365 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন