২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
বরিশালে লাল শাপলা দেখতে নেমে কলেজছাত্রের মৃত্যু কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে অবৈধভাবে বালু উত্তোলন, সাংবাদিকের ভিডিও বার্তা পেয়ে ব্যবস্থা নিলো প্রশাসন বরিশালে সাংবাদিকদের স্বার্থ সুরক্ষায় গঠন করা হলো ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’ ইংল্যান্ড ভুলেই গিয়েছিল ‘অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স’ জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর নেতৃত্বে পরিচ্ছন্ন বাসযোগ্য নগর গড়তে সারাদেশে কাজ করবেন বিডি-ক্লিন সদস্যরা বিপৎসীমার ওপরে তিন নদীর পানি, নতুন এলাকায় বন্যার শঙ্কা বরিশালে বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমবাপ্পের পর দেম্বেলের গোল, ২–০ গোল ফ্রান্সের জয়

ভ্যাকসিন পেতে কারও সাথে বিশেষ সম্পর্কের দরকার নেই : কাদের

আপডেট: এপ্রিল ২৮, ২০২১

নিজস্ব প্রতিবেদকঃ করোনাভাইরোসের ভ্যাকসিন নিয়ে কারও সাথে বিশেষ কোনো সম্পর্কের দরকার নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জনগণকে বাঁচাতে যেখান থেকে সম্ভব সরকার সেখান থেকেই ভ্যাকসিন সংগ্রহ করবে বলে আশা ব্যক্ত করেছেন তিনি। একই সঙ্গে দোষারোপের রাজনীতি পরিহার করে অভিন্ন শত্রু করোনা মোকাবেলা-ই এখন বড় চ্যালেঞ্জ বলেও জানান মন্ত্রী।

 

আজ বুধবার সকালে বনানী কবরস্থানে শহীদ শেখ জামালের ৬৮তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে প্রথমে প্রধানমন্ত্রীর পক্ষে ও পরে দলের পক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের।

 

বঙ্গবন্ধু পরিবারের সাহস ও মেধার যে রাজনীতি; শেখ জামাল তারই অনন্য দৃষ্টান্ত উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তার জন্মদিনে একটাই চাওয়া যারাই করুক, এ ধরনের হত্যাকাণ্ড যেন আর না ঘটে।

 

যারা ১৯৭৫ এ নির্মম হত্যাকাণ্ডের নেপথ্যে ছিলেন, তারা রেহাই পায়নি উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধুর এই নৃশংস হত্যাকাণ্ড না হলে আরও একটি খুনিদল জিয়াউর রহমানকে হত্যা করার সাহস পেত না। জিয়াউর রহমান নিজেই হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড ছিলেন এবং তার পরিণতি তাকে ভোগ করতে হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

 

বিএনপিকে উদ্দেশ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, হত্যা, ষড়যন্ত্রের রাজনীতি পরিহার করুন। সবকিছুতে ব্যর্থ হয়ে বিএনপি এখন শেখ হাসিনাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে উল্লেখ করে দেশে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে বিএনপিকে হত্যা, ষড়যন্ত্র ও সন্ত্রাসের পথ থেকে সরে আসার আহ্বান জানান ওবয়দুল কাদের।

 

পরে শেখ জামালের সমাধিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মৎস্যজীবী লীগ,মহিলা শ্রমিক লীগ, শেখ জামাল জাতীয় স্মৃতি পরিষদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ফুলেল শ্রদ্ধা জানান।

 

তিনি বলেন, দোষারোপের রাজনীতি পরিহার করে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে সকলের অভিন্ন শত্রু করোনাকে মোকাবেলা করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

366 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন