২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম
বরিশালে লাল শাপলা দেখতে নেমে কলেজছাত্রের মৃত্যু কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে অবৈধভাবে বালু উত্তোলন, সাংবাদিকের ভিডিও বার্তা পেয়ে ব্যবস্থা নিলো প্রশাসন বরিশালে সাংবাদিকদের স্বার্থ সুরক্ষায় গঠন করা হলো ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’ ইংল্যান্ড ভুলেই গিয়েছিল ‘অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স’ জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর নেতৃত্বে পরিচ্ছন্ন বাসযোগ্য নগর গড়তে সারাদেশে কাজ করবেন বিডি-ক্লিন সদস্যরা বিপৎসীমার ওপরে তিন নদীর পানি, নতুন এলাকায় বন্যার শঙ্কা বরিশালে বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমবাপ্পের পর দেম্বেলের গোল, ২–০ গোল ফ্রান্সের জয়

ভারতে নদীতে ভাসছে শতাধিক মরদেহ, ছিঁড়ে খাচ্ছে কুকুর

আপডেট: মে ১০, ২০২১

নিজস্ব প্রতিবেদক >> গোটা দেশ জুড়েই চোখ রাঙাচ্ছে করোনাভাইরাস। এমন পরিস্থিতিতে সোমবার (১০ মে) সকালে হাড় হিম করা দৃশ্য দেখা গেল ভারতের বিহারে। গঙ্গা নদীর ধারে পড়ে রয়েছে শতাধিক মৃত দেহ। আর তাদের শরীর ছিঁড়ে খাচ্ছে কুকুর।

 

ঘটনাটি ঘটেছে দেশটির বক্সার জেলার চৌসায়। আশঙ্কা করা হচ্ছে, যাদের দেহ মিলেছে, তারা প্রত্যেকেই করোনা আক্রান্ত। যার ফলে রীতিমতো উত্তেজনা ছড়ায় ওই এলাকায়।

 

আনন্দ বাজার পত্রিকায় বলা হয়েছে, সকালের দিকে গঙ্গায় ভাসতে দেখা গিয়েছিল ওই দেহগুলোকে। তারপরই সেগুলোকে গঙ্গার ধারে তুলে এনে রাখার ব্যবস্থা করা হয়। স্থানীয়দের অনুমান, গঙ্গার উল্টো পাড়ে উত্তরপ্রদেশ, ওই দিক দিয়েই ভেসে এসেছে দেহগুলো।

 

কারণ তাদের দাবি, এই এলাকায় একসঙ্গে এত মানুষের মৃত্যু হওয়া সম্ভব নয়। আপাতত জেলা প্রশাসনকে গোটা বিষয়টি জানানো হয়েছে।

 

বক্সারের এসডিও কেকে উপাধ্যায় বলেন, ‘দূর থেকে ১০-১২টি মৃতদেহ ভেসে আসতে দেখা গিয়েছিল। আপাতত যা বোঝা যাচ্ছে, বিগত ৫-৭ দিনে ধরে সেগুলো পানিতে ভাসছিল। পানিতে দেহ ভাসানোর প্রথা আমাদের এখানে নেই। দেহগুলোর সৎকারের ব্যবস্থা করছি আমরা।

 

তবে চৌসার স্থানীয় কর্মকর্তা অশোক কুমার বলেন, সেখানে ৪০ থেকে ৫০টি লাশ ভেসে থাকতে দেখা গেছে।

 

মহাদেবা ঘাট নামক ভুতূরে আকার ধারণ করা ওই ঘাঁটে দাঁড়িয়ে তিনি বলেন, হয়তো লাশগুলো নদীতে ছুঁড়ে ফেলা হয়েছে।

লাশের সংখ্যা একশ পর্যন্ত হতে পারে বলে জানিয়েছেন তিনি।

423 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন