২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

শিরোনাম
কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে অবৈধভাবে বালু উত্তোলন, সাংবাদিকের ভিডিও বার্তা পেয়ে ব্যবস্থা নিলো প্রশাসন বরিশালে সাংবাদিকদের স্বার্থ সুরক্ষায় গঠন করা হলো ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’ ইংল্যান্ড ভুলেই গিয়েছিল ‘অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স’ জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর নেতৃত্বে পরিচ্ছন্ন বাসযোগ্য নগর গড়তে সারাদেশে কাজ করবেন বিডি-ক্লিন সদস্যরা বিপৎসীমার ওপরে তিন নদীর পানি, নতুন এলাকায় বন্যার শঙ্কা বরিশালে বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমবাপ্পের পর দেম্বেলের গোল, ২–০ গোল ফ্রান্সের জয় ব্রাজিল শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে জিতবে কি না, ভবিষ্যদ্বাণী সুপার কম্পিউটারের

ভারতের চিড়িয়াখানায় ৮ সিংহের শরীরে করোনা !

আপডেট: মে ৪, ২০২১

বিজয় ডেস্ক ॥ ভারতের চিড়িয়াখানায় ৮টি সিংহের কোভিড পজিটিভ রিপোর্ট এসেছে। ঘটনাটি হায়দরাবাদের নেহরু জুওলজিকাল পার্কের। ভারতে এই প্রথম চিড়িয়াখানার কোন প্রাণী করোনাভাইরাসে আক্রান্ত হল।

হিন্দুস্তানের খবরে জানা যায়, গত মাসে হঠাৎ জ্বর আসে সিংহগুলির। তার সঙ্গে খাওয়া-দাওয়ায় অরুচি। এরপরেই সন্দেহ হয় চিড়িয়াখানা কর্তৃপক্ষের। তড়িঘড়ি তাদের করোনা টেস্টের ব্যবস্থা করা হয়। সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকিউলার বায়োলজির তরফে

 

সিংহগুলির নমুনা সংগ্রহ করা হয়। আরটি-পিসিআর টেস্টের পর রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানা গেছে।

এ বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ চিড়িয়াখানা কর্তৃপক্ষ। জিন সিকোয়েন্সিং করে ভাইরাসের স্ট্রেন বিশ্লেষণ করাই এখন মূল লক্ষ্য। ঠিক কীভাবে সংক্রমণ হল,

 

তাহলেই তা জানা যাবে। এর দুদিন আগেই করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে চিড়িয়াখানা সাধারণের জন্য বন্ধ করা হয়। ফলে বাইরের মানুষের থেকে সংক্রমিত হওয়ার আশঙ্কা কম। তবে, সিংহদের কেয়ারটেকারের মাধ্যমেও এমনটা হওয়ার আশঙ্কা করছেন অনেকে।

এর আগে গত বছর এপ্রিলে মার্কিন যুক্তরাষ্ট্রে ব্রঙ্কস চিড়িয়াখানায় মোট আটটি বাঘ ও সিংহ করোনা পজিটিভ হয়। যদিও অন্যান্য প্রাণীদের মধ্যে কোভিডের কোনও লক্ষণের নমুনা পাওয়া যায়নি।

362 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন