৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

শিরোনাম
২০৪২ সাল পর্যন্ত তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন: জয়নুল আবদিন ফারুক তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক হতে চান বিএনপির ১০ নেতা! ২৭২০৪ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো ট্যাংকার, আসছে আরও চারটি জাকাত ব্যবস্থাপনায় আলেম-ওলামাদের নিয়ে কমিটি গঠনের সুপারিশ সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: যুবদল নেতা তসলিম উদ্দিন মির্জা আব্বাসকে নিয়ে মানহানিকর বক্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা হাদি হত্যার প্রধান আসামি ফয়সালসহ দুইজন ভারতে গ্রেপ্তার প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর তথ্য নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে শিক্ষা অধিদপ্তর

বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জিএম কাদের-এর শোক

আপডেট: ডিসেম্বর ৩০, ২০২৫

বিশেষ প্রতিনিধি, ঢাকাঃ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রজিউন।
জাতীয় পার্টির চেয়ারম্যান  জি এম কাদের বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক শোকবার্তায় তিনি বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের প্রতিনিধি ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি রাষ্ট্র পরিচালনা ও বহুদলীয় রাজনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। তাঁর মৃত্যুতে দেশ একজন প্রবীণ ও প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বকে হারাল যা সহসাই পূরণ হবার নয়।

জাতীয় পার্টির চেয়ারম্যান মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।

254 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন