২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

শিরোনাম
কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে অবৈধভাবে বালু উত্তোলন, সাংবাদিকের ভিডিও বার্তা পেয়ে ব্যবস্থা নিলো প্রশাসন বরিশালে সাংবাদিকদের স্বার্থ সুরক্ষায় গঠন করা হলো ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’ ইংল্যান্ড ভুলেই গিয়েছিল ‘অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স’ জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর নেতৃত্বে পরিচ্ছন্ন বাসযোগ্য নগর গড়তে সারাদেশে কাজ করবেন বিডি-ক্লিন সদস্যরা বিপৎসীমার ওপরে তিন নদীর পানি, নতুন এলাকায় বন্যার শঙ্কা বরিশালে বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমবাপ্পের পর দেম্বেলের গোল, ২–০ গোল ফ্রান্সের জয় ব্রাজিল শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে জিতবে কি না, ভবিষ্যদ্বাণী সুপার কম্পিউটারের

বিদেশিদের এ বছরও মিলছেনা হজের অনুমতি

আপডেট: মে ৫, ২০২১

বিশেষ প্রতিনিধি ॥ এ বছরও বিদেশ থেকে কাউকে হজের অনুমতি না দেওয়ার পরিকল্পনা করছে সৌদি আরব সরকার। বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রকোপ আবারও বাড়ার পরিপ্রেক্ষিতে সৌদি কর্তৃপক্ষ এমন সিদ্ধান্তের কথা বিবেচনা করছে। সূত্রের বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গতবছরও বিদেশীদের হজের অনুমতি দেয়নি দেশটির সরকার।

সৌদি আরবের হজ সংশ্লিষ্ট দুটি সূত্র বুধবার বার্তা সংস্থাটিকে দেশটির সরকারের এমন পরিকল্পনার কথা জানিয়েছেন। মহামারির প্রকোপের সঙ্গে সীমিত পরিসরে হজ আয়োজনের কারণ হিসেবে দেশে দেশে করোনাভাইরাসের নতুন নতুন ধরনের প্রাদুর্ভাব শুরুর বিষয়টি নিয়ে ঝুঁকির কথাও জানিয়েছেন তারা।

সূত্র দুটি বলছে, সৌদি আরবের নাগরিক ও বাসিন্দাদের মধ্যে যারা করোনার টিকা নিয়েছেন কিংবা করোনায় আক্রান্ত হলেও হজের কমপক্ষে দুই মাস আগে সুস্থ হয়েছেন তাদের নিয়ে গতবারের মতো এবারও সীমিত পরিসরে হজ আয়োজনের পরিকল্পনা চলছে।

এবারের হজে বিদেশ থেকে কারও অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার ব্যাপারে সৌদি আরব সরকারের মধ্যে আলোচনা চললেও বিষয়টি নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও জানিয়েছেন হজসংশ্লিষ্ট ওই দুই সূত্র।

করোনা মহামারির কারণে গত বছরও বিদেশি মুসল্লিদের অংশগ্রহণ ছাড়াই হজের আয়োজন করেছিল সৌদি কর্তৃপক্ষ। বিশ্বের বেশিরভাগ দেশে মহামারি করোনা সংক্রমণ বাড়ার কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছিল দেশটি। এবারও একই রকম সিদ্ধান্ত নেওয়ার কথা বিবেচনা করছে দেশটি।

মহামারির আগে প্রতি বছর বিশ্বের নানান প্রান্ত থেকে ২৫ লাখের বেশি ধর্মপ্রাণ মুসলিম ইসলামের দুই পবিত্র স্থান মক্কা ও মদিনা পরিদর্শনের মাধ্যমে হজ আদায় করে থাকেন। এ ছাড়া বছরজুড়ে ওমরাহ হজ করেন অনেকে। এতে সৌদির আয় হয় প্রায় ১২ বিলিয়ন ডলার।

767 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন