১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
ইংল্যান্ড ভুলেই গিয়েছিল ‘অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স’ জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর নেতৃত্বে পরিচ্ছন্ন বাসযোগ্য নগর গড়তে সারাদেশে কাজ করবেন বিডি-ক্লিন সদস্যরা বিপৎসীমার ওপরে তিন নদীর পানি, নতুন এলাকায় বন্যার শঙ্কা বরিশালে বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমবাপ্পের পর দেম্বেলের গোল, ২–০ গোল ফ্রান্সের জয় ব্রাজিল শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে জিতবে কি না, ভবিষ্যদ্বাণী সুপার কম্পিউটারের প্রতিশোধ ও আমেরিকা ধ্বংস হোক স্লোগানে প্রকম্পিত মোসাল্লা ইরানে ফের ভয়াবহ হামলা চালাল যুক্তরাষ্ট্র

বিএনপি ক্ষমতায় আসলে তৃনমুলের রাস্তা-ঘাট কাঁচা থাকবে না: বরিশালে জয়নুল আবেদীন

আপডেট: আগস্ট ১৬, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : বরিশালের বাবুগঞ্জ উপজেলা বিএনপির কর্মীসভায় প্রধান অতিথি’র বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট জয়নুল আবেদিন বলেন, বিএনপি ক্ষমতায় আসলে তৃনমুলের কোন রাস্তা-ঘাট কাঁচা থাকবে না। কেউ গৃহহীন ও না খেয়ে থাকবে না। এটা আমার কথা নয় আমাদের নেতা আগামীর রাষ্ট্র নায়ক জনাব তারেক রহমানের কথা। সরকারের মদপুষ্ট একটা নতুন দল (এনসিপি) হয়েছে। তারা একেক সময় একেক কথা বলে।

তাদের নেতারা কিছু দিন আগেও গ্রামে বাই-সাইকেলে চলা ফেরা করতো। এখন তারা পাজেরো জিপে ঘুরে বেড়ায় আর বিএনপিকে চাঁদাবাজ ইঙ্গিত করে বক্তব্য দেয়। আমি তাদেরকে বলে দিতে চাই বিএনপি চাঁদাবাজি করে না, বিএনপি চাঁদাবাজ প্রশ্রয় দেয় না”। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। একটি পক্ষ সংস্কারের অযুহাতে নির্বাচন পিছাতে চায়, তারা বিনা নির্বাচনে ক্ষমতায় থাকতে চায়।

যারা নির্বাচন চায় না তারা গনতন্ত্রে বিশ্বাস করে না। সংস্কার ও বিচার কাজ একটি চলমান প্রক্রিয়া। যা নির্বাচিত সরকার এসে করবে। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হতেই হবে। নির্বাচনের কোন বিকল্প নেই। ষড়যন্ত্র মোকাবেলায় দেশের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এসময় তিনি বাবুগঞ্জের দুটি ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি দ্রুত করার তাগিদ দেয়”।

বাবুগঞ্জ উপজেলার বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান, সদস্য সচিব এ্যাডভোকেট আবুল কালাম শাহিন, উপজেলার বিএনপির সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স, জেলা বিএনপির সদস্য এ্যাড নাজিম উদ্দিন আহমেদ পান্না।

সভায় বাবুগঞ্জ উপজেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান শিমুল সিকদার ও সদস্য দুলাল চন্দ্র সাহার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলার বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামসুল আলম ফকির ,বাবুগঞ্জ উপজেলার যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম হাওলাদার, বরিশাল মহিলা দলের সভাপতি রেশমা রহমান, যুবদলের আহ্বায়ক রাকিবুল হাসান খান রাকিব , সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রাফিল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কালাম বিশ্বাস, শ্রমিক দলের সভাপতি ফরিদ উদ্দিন, চাঁদপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন স্বপন, দেহেরগতি ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান ফারুক, মাধবপাশা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক অহিদুল ইসলাম খান, আগরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক সিকদার, কেদারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল হাওলাদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিক আল আমিন, সদস্য সচিব ইয়াসির আরাফাত মৃধা প্রমুখ।

উপজেলা বিএনপির কর্মীসভা উপজেলার ৬ ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীদের উপস্থিতিতে সমাবেশে পরিণত হয়।
কর্মী সভা শেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদাজিয়ার ৮১ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

299 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন