৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

শিরোনাম
রাষ্ট্রের মালিক জনগণ; আমরা তাদের সেবক মাত্র: চট্টগ্রামে তথ্য ও সম্প্রচার মন্ত্রী পরীক্ষা কেন্দ্রের টয়লেটেও নকল পাওয়া গেলে কর্তৃপক্ষ দায়ী থাকবে: শিক্ষামন্ত্রী রাজধানীতের নারীদের জন্য বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর আধুনিক সাংবাদিকতার কারিগর কাজী নাসির উদ্দিন বাবুল এর ২য় মৃত্যুবার্ষিকী আজ আসুন শপথ নেই, আমাদের কাজগুলো হবে মানুষের কল্যাণে: প্রধানমন্ত্রী ‘এমপি-মন্ত্রীরা যেদিন ঢাকা মেডিকেলে চিকিৎসা নেবেন, সেদিনই স্বাস্থ্যখাতের দুর্দশা কাটবে’ প্রাথমিকে ফিরছে বৃত্তি, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে ভূমিকম্প অনুভূত

বিএনপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন জামায়াত জোটের প্রার্থী

আপডেট: ফেব্রুয়ারি ২, ২০২৬

অনলাইন নিউজঃ নেত্রকোনা-২ (সদর–বারহাট্টা) আসনে বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী গাজী আব্দুর রহীম রুহী তার প্রার্থিতা প্রত্যাহার করে বিএনপি মনোনীত প্রার্থী আনোয়ারুল হককে সমর্থন দিয়েছেন।

তার মতে, বৃহত্তর স্বার্থে এবং আসনের উন্নয়নের জন্য বিএনপি কার্যকর ভূমিকা রাখতে পারবে। এ ছাড়া তিনি দেশ ও জাতির কল্যাণে বাংলাদেশপন্থি রাজনৈতিক শক্তির সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার লক্ষ্য ব্যক্ত করেছেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) নেত্রকোনা জেলা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন।

গাজী আব্দুর রহীম জানান, বৃহত্তর স্বার্থে এবং নেত্রকোনা-২ আসনের উন্নয়নে বিএনপি কার্যকর ভূমিকা রাখতে পারবে। এই বিশ্বাস থেকেই তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। দেশ ও জাতির কল্যাণে বাংলাদেশপন্থি রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করাই তাদের লক্ষ্য।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, নির্বাচন থেকে সরে আসার সিদ্ধান্তটি দলীয়ভাবে গৃহীত। তিনি অভিযোগ করেন, জামায়াতে ইসলামীসহ কিছু ইসলামী দল তাদের সঙ্গে রাজনৈতিক মুনাফিকি করেছে। যোগাযোগ থাকলেও কোনো যৌথ সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।

অতীতে বিভিন্ন সময়ে জামায়াতে ইসলামী তাদের শুধু রাজনৈতিকভাবে ব্যবহার করেছে বলেও অভিযোগ করেন তিনি।

এসময় বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেত্রকোনা জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

118 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন