৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

শিরোনাম
রাষ্ট্রের মালিক জনগণ; আমরা তাদের সেবক মাত্র: চট্টগ্রামে তথ্য ও সম্প্রচার মন্ত্রী পরীক্ষা কেন্দ্রের টয়লেটেও নকল পাওয়া গেলে কর্তৃপক্ষ দায়ী থাকবে: শিক্ষামন্ত্রী রাজধানীতের নারীদের জন্য বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর আধুনিক সাংবাদিকতার কারিগর কাজী নাসির উদ্দিন বাবুল এর ২য় মৃত্যুবার্ষিকী আজ আসুন শপথ নেই, আমাদের কাজগুলো হবে মানুষের কল্যাণে: প্রধানমন্ত্রী ‘এমপি-মন্ত্রীরা যেদিন ঢাকা মেডিকেলে চিকিৎসা নেবেন, সেদিনই স্বাস্থ্যখাতের দুর্দশা কাটবে’ প্রাথমিকে ফিরছে বৃত্তি, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে ভূমিকম্প অনুভূত

বরিশালে সরোয়ারের পক্ষে ভোট চাইতে বাড়ি বাড়ি ছুটছেন তৃণমুল নেতারা

আপডেট: জানুয়ারি ২৬, ২০২৬

সোহেল আহমেদঃ বরিশাল-৫ সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী এ্যড. মজিবুর রহমান সরোয়ারকে জেতাতে একাট্টা হয়ে প্রচার-প্রচারণা চালাচ্ছে তৃণমুল নেতাকর্মীরা। দিনরাত বিরতীহীনভাবে ধানের শীষের পক্ষে ভোট চাইছেন তারা। এতে অবশ্য বরিশাল সদর আসনের গ্রামগুলোতে ব্যাপক সারা পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন সাধারণ ভোটাররা। এর কারণ হিসেবে ভোটাররা বলছেন, সরোয়ার এর আগে একাধিকবার এমপি ছিলেন। একবার ছিলেন মেয়রও। তিনি এবার বিজয়ী হলে মন্ত্রীত্ব পেতে পারেন আর তাতেই বদলে যাবে এলাকার অবহেলীত জনগোষ্ঠীর ভাগ্যউন্নয়ন।

২ নং কাশীপুর এলাকার ৪নং ওয়ার্ড লাখুটিয়ার স্থানীয় বিএনপি নেতারা বলছেন, দেশের উন্নয়ন, কর্মসংস্থান ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সাধারণ ভোটাররা  ধানের শীষের দিকেই ঝুঁকছে। সাধারণ মানুষ চায় পরিচিত নেতা, সেদিক থেকে জনগণের প্রত্যাশা পূরণে বিএনপির বিকল্প নেই। তাই  নানা শ্রেণি-পেশার মানুষ বিএনপির পক্ষে মাঠে নামছেন।

জানতে চাইলে ওয়ার্ড সভাপতি ফরিদ আলম চৌধুরী বলেন, দেশের উন্নয়নের জন্য জনাব তারেক রহমানের নেতৃত্ব প্রয়োজন, বিএনপিকে আমরা সাধরণ মানুষ রাস্ট্র ক্ষমতায় দেখতে চায় বলেই পাড়া-মহল্লায় ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। গণসংযোগকালে ছাত্রদল নেতা সুমন মোল্লা, সেচ্ছাসেবকদল নেতা মশিউর রহমান সুমন সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

240 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন