১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
‘মনে হচ্ছে আবার সেই শিক্ষাজীবনে ফিরে গেছি’ পাহাড়ে জুম উৎসব ৭ নভেম্বর: ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশাল বিএনপির উদ্যোগে বর্নাঢ্য র‍্যালী অনুষ্ঠিত ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহিদ জিয়া, এ শিল্পের প্রতি বিএনপির দরদ বেশি: তথ্য প্রতিমন্ত্রী কৃষিপণ্যে আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসবে বাংলাদেশ: কৃষিমন্ত্রী বন্দরটিলা নয়ারহাট এলাকায় বালিকা বিদ্যালয়ের জায়গা পরিদর্শনে চসিক প্রশাসক ডাঃ শাহাদাত হোসেন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ অভিযানে জব্দকৃত ৫ হাজার ইলিশ ১২শ অসহায় মানুষকে বিতরণ করলেন ইউএনও রাসেল ইকবাল

বরিশালে যৌতুক না পেয়ে গৃহবধূকে পিটিয়ে হত্যার চেষ্টা!

আপডেট: মে ৭, ২০২১

বরিশাল প্রতিনিধি || চার লাখ টাকা যৌতুক না পেয়ে খোকন তার স্ত্রী মেহেরুনকে অমানবিক নির্যাতন করেছে। পরে খবর পেয়ে তার ভাই শহিদুল ইসলাম গিয়ে তাৎক্ষণিক ওই গৃহবধূকে উদ্ধার করে কোতোয়ালী থানায় নিয়ে আসেন কোতয়ালী থানার ডিউটি অফিসার তার অবস্থা খারাপ দেখে শেবাচিম হাসপাতালে পাঠান।

শুক্রবার (৭ মে) বরিশাল সদর উপজেলার ৫ নং চরমোনাই ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পশুরীকাঠি গ্রামে এ ঘটনা ঘটে । এ ঘটনার পর ও খোকন এলাকায় বীরদর্পে ঘুরে বেরাচ্ছে।

 

জানাযায় , পশুরীকাঠি গ্রামের নিগাবান বাড়ির মোঃ খোকন এর সঙ্গে মেহেরুনের ২৩ বছর আগে বিয়ে হয়। তাদের এক ছেলেও এক মেয়ে রয়েছে। বিয়ের পর খোকনকে তিন লক্ষ টাকা যৌতুক দিলেও আরও ৪ লাখ টাকা দাবি করে মেহেরুনকে প্রায়ই মারধর করে।

 

মেহেরুনের পরিবার টাকা না দেওয়ায় তাকে প্রায়ই নির্যাতন করতো। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে মেহেরুনের স্বামী তাকে মারধর করে মাথা ও হাত-পা এর বিভিন্ন স্থানে জখম করে বাড়িতেই ফেলে রাখে। তার ছেলে ছাড়াতে গেলে তাকেও মারধর করে।

 

বিষয়টি জানতে পেরে মেহেরুনের স্বজনরা ও এলাকাবাসীর সহযোগিতা তাকে উদ্ধার করে কোতোয়ালি মডেল থানায় নিয়ে যান। তার অবস্থার অবনতি হলে পরে তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

 

শেরে বাংলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, মেহেরুনের মাথা ও শরীরে বেশ কিছু আঘাতের চিহ্ন রয়েছে।

 

এ ব্যাপারে কোতোয়ালি ওসি মোঃ নুরুল ইসলাম পিপিএম বলেন, এ রকম কোন ঘটনা আমার জানা নেই তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।

492 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন