১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
১৭ বছরের মধ্যে সর্বনিম্ন পাশের হার, ইংরেজি-গণিতে বিপর্যয় দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী পর্যটনকেন্দ্র ঝালকাঠির ভাসমান পেয়ারার বাজার পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত সিলেটে ৯ জনের প্রাণহানির মামলা, বেঙ্গল-ইউনিকের রেজিস্ট্রেশন বাতিল মহেশখালীর পথে প্রধানমন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সহ-সভাপতি এম জহির, সাঈদ পান্থ সাধারণ সম্পাদক নির্বাচিত জনগণের আস্থা অর্জন ও আইনশৃঙ্খলার উন্নয়নই অগ্রাধিকার: বিএমপি কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ মঞ্চে একজন শিল্পীর দিকে বোতল ছুড়ে মারা হবে এমনটি কখনও ভাবিনি, তবুও বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে চাই ইরান-ওমান আলোচনা ঘিরে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে রূপান্তরের অঙ্গীকার আনসার-ভিডিপির

বন্দরটিলায় ডাইনামিক নাছির প্লাজা কাঁচাবাজার ও শপিং মলের উদ্ধোধন

আপডেট: আগস্ট ৩১, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামঃ বন্দরটিলায় ডাইনামিক নাছির প্লাজা কাঁচাবাজার ও শপিং মলের উদ্ধোধন করা হয়েছে। শনিবার (৩১ আগস্ট) এর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন ডাইনামিক ডেভেলপমেন্ট ল্যান্ডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ ওসমান হারুন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম -১১ এর সংসদ সদস্য প্রার্থী ও ইসলামী বিশ্ববিদ্যালয় ট্রাষ্টি বোর্ড পরিচালক আলহাজ্ব মোঃ শফিউল আলম (শফি), প্রবীণ সাংবাদিক,দ্যা পিপলস ভিউর সম্পাদক মোঃ ওসমান গনি মুনসুর, চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব মোঃ জাহিদুল করিম কচি, দঃ জেলা বিএনপির আহ্বায়ক মোঃ মুজিবুর রহমান চেয়ারম্যান,এডভোকেট মোঃ শাহেদ আলী, ল্যান্ড ওনারের পক্ষে আলহাজ্ব মোঃ ইউসুফ, বিশিষ্ট সমাজসেবক ও সিটিজেন ফোরামের সাধারণ সম্পাদক হাজী মুজিবুল হক বকুল সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একই সাথে শপিং মল ও কাঁচা বাজারের সমন্বয় সাধন করে এই মার্কেটে সবাই কে সানন্দে আসার আহ্বান জানিয়েছেন আমন্ত্রিত অতিথিরা। চসিক মেয়র‌ ডাঃ মোঃ শাহাদাত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় না আসার জন্য দুঃখপ্রকাশ করেছেন আয়োজক ডাইনামিক ডেভেলপমেন্টের চেয়ারম্যান মোঃ ওসমান হারুন। পরিশেষে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠান সম্পন্ন হয়।

345 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন