১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
‘মনে হচ্ছে আবার সেই শিক্ষাজীবনে ফিরে গেছি’ পাহাড়ে জুম উৎসব ৭ নভেম্বর: ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশাল বিএনপির উদ্যোগে বর্নাঢ্য র‍্যালী অনুষ্ঠিত ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহিদ জিয়া, এ শিল্পের প্রতি বিএনপির দরদ বেশি: তথ্য প্রতিমন্ত্রী কৃষিপণ্যে আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসবে বাংলাদেশ: কৃষিমন্ত্রী বন্দরটিলা নয়ারহাট এলাকায় বালিকা বিদ্যালয়ের জায়গা পরিদর্শনে চসিক প্রশাসক ডাঃ শাহাদাত হোসেন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ অভিযানে জব্দকৃত ৫ হাজার ইলিশ ১২শ অসহায় মানুষকে বিতরণ করলেন ইউএনও রাসেল ইকবাল

ফেরিতে ওঠা নিয়ে যাত্রীদের মারামারি আহত ৪

আপডেট: এপ্রিল ২৬, ২০২১

নিজস্ব প্রতিবেদকঃ সর্বাত্মক লকডাউনের মধ্যেও মাদারীপুরের বাংলাবাজার ঘাটে রাজধানীমুখী যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। ফেরিতে যাত্রীদের মধ্যে মারামারিও হয়েছে। এতে চারজন আহত হয়েছেন।

 

ঘাট সূত্রে জানা গেয়, বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে সাধারণত ১৮টি ফেরি চলাচল করলেও চলমান লকডাউনে মাত্র পাঁচটি ফেরি চলাচল করছে। রোববার সকাল থেকেই ঘাটে ব্যক্তিগত গাড়ি ও যাত্রীদের চাপ সংখ্যা বাড়তে থাকে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অতিরিক্ত যাত্রী নিয়ে চলাচল করছে স্পিডবোট ও ট্রলার।

 

সরেজমিনে দেখা গেছে, যেসব যাত্রী স্পিডবোট কিংবা ট্রলারে ওঠার সুযোগ পাচ্ছেন না, তারা ফেরিতে উঠতে প্রতিযোগিতায় নেমেছেন। কার আগে কে উঠবে- এ নিয়ে যাত্রীদের মধ্যে হাতাহাতিও হয়েছে। এতে চার যাত্রী আহত হয়েছেন। পরে খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

বাংলাবাজার ফেরিঘাটের ব্যবস্থাপক মো. সালাউদ্দিন জানান, সীমিত পরিসরে ফেরি দিয়ে জরুরী সেবা প্রদানকারী যানবাহন পারাপার করা হচ্ছে। এরমধ্যে অ্যাম্বুলেন্স, পণ্যবাহী ট্রাক, কুরিয়ার সার্ভিসের গাড়ি অগ্রাধিকার দেয়া হচ্ছে। এসব ফেরিতেই রাজধানীতে ফিরতে চেষ্টা করছেন দক্ষিণাঞ্চলের মানুষ। ফেরিতে ওঠা নিয়ে যাত্রীদের মধ্যে গণ্ডগোল হয়েছিল। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

434 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন