২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

শিরোনাম
ইংল্যান্ড ভুলেই গিয়েছিল ‘অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স’ জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর নেতৃত্বে পরিচ্ছন্ন বাসযোগ্য নগর গড়তে সারাদেশে কাজ করবেন বিডি-ক্লিন সদস্যরা বিপৎসীমার ওপরে তিন নদীর পানি, নতুন এলাকায় বন্যার শঙ্কা বরিশালে বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমবাপ্পের পর দেম্বেলের গোল, ২–০ গোল ফ্রান্সের জয় ব্রাজিল শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে জিতবে কি না, ভবিষ্যদ্বাণী সুপার কম্পিউটারের প্রতিশোধ ও আমেরিকা ধ্বংস হোক স্লোগানে প্রকম্পিত মোসাল্লা ইরানে ফের ভয়াবহ হামলা চালাল যুক্তরাষ্ট্র

প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানালেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের

আপডেট: ফেব্রুয়ারি ১৭, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃবাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় জনাব তারেক রহমান ও তাঁর মন্ত্রীসভাকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

তিনি তার অভিনন্দন বার্তায় তারেক রহমানের প্রতি শুভেচ্ছা ও তাঁর সাফল্য কামনা করেন এবং আশা করেন, তাঁর জনগণ তাঁকে ও তাঁর দলের প্রতি যে দায়িত্বভার দিয়েছে তা পালন করতে তিনি সর্বোত্তভাবে সমর্থ হবেন।

গোলাম মোহাম্মদ কাদের আশা করেন, জনাব তারেক রহমানের নেতৃত্বে দ্রুত দেশের আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠিত হবে। সাংবিধানিক ধারা ফিরে আসবে এবং সংবিধানে বর্ণিত মুক্তিযুদ্ধের চেতনা, মানবাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, সংখ্যালঘু জনগোষ্ঠী ও ক্ষুদ্র জাতিসত্তার নিরাপত্তা, নারী অধিকার সহ সকল সাংবিধানিক অধিকার মানুষ যথাযথভাবে ভোগ করতে পারবে।

আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে মানুষ তার সকল রকম আইনি অধিকার ফিরে পাবে।

তিনি আরো আশা করেন, নানান ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে দেশের অর্থনীতির যে ক্ষতি হয়েছে তারেক রহমানের নেতৃত্বে তা আবার পুনঃপ্রতিষ্ঠিত হবে।

সর্বোপরি তিনি তার সুস্বাস্থ্য ও কর্মময় জীবনের জন্য মহান আল্লাহতালার কাছে দোয়া করেন।

290 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন