১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

প্রধানমন্ত্রীর সাথে এবি পার্টি চেয়ারম্যানের সাক্ষাৎ

আপডেট: মার্চ ১১, ২০২৬

অনলাইন নিউজ: প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। এ সময় এবি পার্টির নেতারাও উপস্থিত ছিলেন।

বুধবার (১১ মার্চ) প্রধানমন্ত্রীর সংসদ ভবন কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে এবি পার্টি ও ফেনীতে নিজ নির্বাচনি এলাকার পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে দুইটি আলাদা সুপারিশ চিঠি হস্তান্তর করেন এবি পার্টির চেয়ারম্যান।

প্রধানমন্ত্রীর কাছে দেওয়া সুপারিশে জুলাই সনদ বাস্তবায়ন ও সাংবিধানিক সংস্কার পরিষদ, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, জুলাই গণহত্যার বিচার সহ নানাদিক উল্লেখ করা হয়েছে।

সাক্ষাতে এবি পার্টির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে ছিলেন দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজর (অব) আব্দুল ওহাব মিনার, সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং দফতর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা।

321 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন