৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

শিরোনাম
রাষ্ট্রের মালিক জনগণ; আমরা তাদের সেবক মাত্র: চট্টগ্রামে তথ্য ও সম্প্রচার মন্ত্রী পরীক্ষা কেন্দ্রের টয়লেটেও নকল পাওয়া গেলে কর্তৃপক্ষ দায়ী থাকবে: শিক্ষামন্ত্রী রাজধানীতের নারীদের জন্য বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর আধুনিক সাংবাদিকতার কারিগর কাজী নাসির উদ্দিন বাবুল এর ২য় মৃত্যুবার্ষিকী আজ আসুন শপথ নেই, আমাদের কাজগুলো হবে মানুষের কল্যাণে: প্রধানমন্ত্রী ‘এমপি-মন্ত্রীরা যেদিন ঢাকা মেডিকেলে চিকিৎসা নেবেন, সেদিনই স্বাস্থ্যখাতের দুর্দশা কাটবে’ প্রাথমিকে ফিরছে বৃত্তি, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে ভূমিকম্প অনুভূত

পটুয়াখালীতে হতদরিদ্রদের মাঝে সেনাবাহিনীর ঈদ সামগ্রী বিতরণ

আপডেট: মে ৬, ২০২১

পটুয়াখালী প্রতিনিধি ॥ পটুয়াখালীর দুমকিতে ৬ শ’ ৫০ জন হতদরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় শেখ হাসিনা সেনানিবাসের সদস্যরা লেবুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ খাদ্য সামগ্রী প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন শেখ হাসিনা সেনানিবাসের ব্রিগেডিয়ার জেনারেল শরীফুল ইসলাম, দুমকি উপজেলা চেয়ারম্যান হারুন অর রশিদ, লেফটেন্যান্ট কর্নেল মুনীর হোসেন, মেজর আওলাদ হোসেন ও লেফটেন্যান্ট লুবিয়া কামরুল রায়া।

প্রত্যেক পরিবারকে চাল, ডাল, আটা, সেমাই ও চিনি প্রদান করা হয়।

শেখ হাসিনা সেনানিবাসের ব্রিগেডিয়ার জেনারেল শরীফুল ইসলাম বলেন, সেনাবাহিনী বিগত দিনেও হত দরিদ্র মানুষের পাশে দাড়িয়েছে। সেনাবাহিনীর ত্রান বিতরন কার্যক্রম অব্যাহত থাকবে।

243 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন